June 7, 2026, 8:37 pm
শিরোনাম :
বাকেরগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক অর্ধেকেরও কম বিদ্যুৎ, ৮৮ কিলোমিটারের মরণফাঁদ: রৌমারী-রাজীবপুরে জ্বলছে ক্ষোভ রামপালে বাজারে পচা মাংস বিক্রি: দুই ব্যবসায়ীর জেল-জরিমানা চিকিৎসায় অবহেলার অভিযোগে বৃদ্ধার মৃত্যু, তদন্তের আশ্বাস সিভিল সার্জনের ৪৬ যাত্রীর জীবন রক্ষায় প্রাণ দিলেন দুলাল, পাশে দাঁড়াল এসিআই মটরস রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য, পরিকল্পিত হত্যার অভিযোগ পরিবারের মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক পুলিশ কনস্টেবল শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ফসলি জমিতে বালু উত্তোলনের অভিযোগ, হরিণাকুন্ডুতে ক্ষোভ কৃষকদের দৌলতদিয়ায় পদ্মায় বাসডুবি: চালক, সুপারভাইজার ও হেলপার গ্রেপ্তার

মহেশপুর সীমান্তে ৫৮ বিজিবির চার অভিযানে মাদক ও ভায়াগ্রা উদ্ধার

অভয়নগর প্রতিবেদক

ঝিনাইদহের মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) সীমান্ত এলাকায় পৃথক চারটি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদক ও যৌন উত্তেজক ট্যাবলেট উদ্ধার করেছে। গত ২৫ ও ২৬ জানুয়ারি এসব অভিযান পরিচালনা করা হয়।
সোমবার (২৬ জানুয়ারি) মহেশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজিবির দেওয়া তথ্যমতে, উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ভারতীয় মদ, ফেন্সিডিল জাতীয় সিরাপ এবং ভায়াগ্রা ট্যাবলেট।
প্রথম অভিযান পরিচালিত হয় ২৬ জানুয়ারি সকাল ৮টায় মাধবখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সিংনগর হালদারপাড়া গ্রামের একটি ভুট্টাক্ষেত থেকে। সেখানে পরিত্যক্ত অবস্থায় ৩৪ বোতল ভারতীয় মদ এবং ৯৫ বোতল নিষিদ্ধ সিরাপ (উইন সেরেক্স ও ফেয়ারডাইল) উদ্ধার করা হয়।
দ্বিতীয় অভিযান একই দিন সকাল ১০টায় শ্যামকুর বিওপি এলাকায় চালানো হয়। মাইলবাড়িয়া গ্রামের একটি কাঁচা রাস্তা থেকে ৪৯৬ পিস ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়।
তৃতীয় অভিযান হয় গত ২৫ জানুয়ারি রাত ৮টা ৪০ মিনিটে জীবননগর বিওপি এলাকায়। গোয়ালপাড়া গ্রামের একটি পাকা রাস্তা থেকে ৩৮ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার করে বিজিবি।
চতুর্থ অভিযান ২৫ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টায় রাজাপুর বিওপি এলাকার সিংনগর হালদারপাড়া গ্রামের একটি আমবাগান থেকে পরিচালিত হয়। সেখানে ৫২৮ পিস ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, প্রতিটি ক্ষেত্রেই মাদক ও ট্যাবলেটগুলো পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ফলে এসব ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানা বা কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
সীমান্ত এলাকায় মাদকের অনুপ্রবেশ রোধে ৫৮ বিজিবির এ ধরনের কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।



ফেসবুক কর্নার