June 24, 2026, 6:17 am
শিরোনাম :
হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড জলবায়ু অর্থায়ন ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আরও সহজলভ্য করার আহ্বান জনসচেতনতা বৃদ্ধি ছাড়া দুর্নীতি নির্মূল সম্ভব নয় পঞ্চগড়ে মাতৃত্বকালীন ভাতায় স্বজনপ্রীতির অভিযোগ যোগ্যরা বঞ্চিত, সুবিধা পাচ্ছেন অযোগ্যরা; তদন্তের আশ্বাস প্রশাসনের অপপ্রচার ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে মানিকগঞ্জজুড়ে বিএনপির বিক্ষোভ

থেমে থাকা ট্রেনে আগুন লাগিয়ে পালানোর সময় আটক ২

Reporter Name

ঢাকা আফিস।

দুর্বৃত্তরা রাজধানীর তেজগাঁও রেলস্টেশনের বাইরে থেমে থাকা একটি ট্রেনে আগুন দিয়েছে। কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের ডাকা ‘লকডাউন’ কর্মসূচি নিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের মধ্যেই এ ঘটনা ঘটলো। বুধবার (১২ নভেম্বর) রাত পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ট্রেনের বগিতে আগুন লাগিয়ে পালালোর সময় দুজনকে আটক করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জয়নাল জানান, কয়েকজন যুবক তেজগাঁও স্টেশনে থাকা একটি পুরনো ট্রেনের বগিতে আগুন দেয়। তাৎক্ষণিকভাবে আগুন নেভানো হয়।এ সময় রেলওয়ে নিরাপত্তারক্ষীরা দুজনকে আটক করে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।



ফেসবুক কর্নার