July 14, 2026, 6:11 am
শিরোনাম :
বেহাল কলকলিয়া-চন্ডিডহর সড়ক, প্রতিদিন ঘটছে দুর্ঘটনা কোটাবিরোধী আন্দোলনে শহীদ আবু সাঈদের বিশ্ববিদ্যালয়ে এখনো কোটায় ভর্তি বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪ ‘দুই কোটি টাকা দেন, নইলে ব্যবসা গুটিয়ে ফেলেন’, ডেভিড ইমনের হুমকি তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক, অতঃপর… সংবিধান সংশোধনে বিশেষ কমিটি, বিরোধী দলের ওয়াকআউট ‘দেশ যখন বন্যার পানিতে তলিয়ে যাচ্ছে প্রধানমন্ত্রী তখন সেলফি তোলায় ব্যস্ত’ সাপে কামড়ালে যে ভুল করলে হতে পারে নিশ্চিত মৃত্যু দীর্ঘ স্ট্যাটাস দিয়ে ছাত্রশিবির থেকে বিদায় নিলেন সাদিক কায়েম মোবাইলে গেম খেলতে না দেওয়ায় প্রথম শ্রেণির ছাত্রের আত্মহত্যা

ঝিনাইদহে স্ত্রীর প্রতারণায় শোকে ৪০ কেজি দুধে গোসল, এলাকায় চাঞ্চল্য

অভয়নগর প্রতিবেদক

নিজের স্ত্রী রিক্তা খাতুনের প্রতারণায় বিহ্বল হয়ে ৪২ বছর বয়সী ইজিবাইক চালক রাজ্জাক মন্ডল নিজ বাড়ির উঠানে ৪০ কেজি দুধ দিয়ে গোসল করেন। ঘটনার পর এলাকার মানুষ হতবাক হয়ে পড়েছেন।
রাজ্জাক মন্ডল জানান, ৪ বছর আগে প্রথম স্ত্রী থাকলেও তিনি প্রেম করে রিক্তা খাতুনকে বিয়ে করেছিলেন। বিবাহের পর তিনি সমস্ত সম্পদ—নগদ টাকা, গহনা ও গরু—দিয়ে সংসার টিকানোর চেষ্টা করেছিলেন। কিন্তু রিক্তা শর্ত দিয়েছে, মা, সন্তান ও প্রথম স্ত্রীর সাথে সম্পর্ক রাখা যাবে না। রাজ্জাক তা মানতে অস্বীকার করলে রিক্তা তালাক দেন।
প্রথম স্ত্রী সালেহা পারভিন বলেন, “তিনি আমাদের তিন সন্তান থাকলেও রিক্তা খাতুনকে বিয়ে করেন। সংসার চালাতে সব দিয়েছেন, শেষ পর্যন্ত তালাক।”
রাজ্জাক মন্ডল বলেন, “আমি চেষ্টা করেছি সংসার রক্ষা করতে, কিন্তু শেষ পর্যন্ত প্রতারণার স্বীকার হয়েছি। আর কখনও বিয়ে করব না।”
এলাকাবাসী জানিয়েছেন, এমন ঘটনা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে এবং এটি অনন্য দৃষ্টান্ত।



ফেসবুক কর্নার