June 24, 2026, 6:15 am
শিরোনাম :
হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড জলবায়ু অর্থায়ন ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আরও সহজলভ্য করার আহ্বান জনসচেতনতা বৃদ্ধি ছাড়া দুর্নীতি নির্মূল সম্ভব নয় পঞ্চগড়ে মাতৃত্বকালীন ভাতায় স্বজনপ্রীতির অভিযোগ যোগ্যরা বঞ্চিত, সুবিধা পাচ্ছেন অযোগ্যরা; তদন্তের আশ্বাস প্রশাসনের অপপ্রচার ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে মানিকগঞ্জজুড়ে বিএনপির বিক্ষোভ

যাত্রী সেজে সিএনজিতে দেয়া হলো আগুন

Reporter Name

নারায়ণগঞ্জ ব্যুরো-

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে সিএনজিতে আগুন ধরিয়ে দেয়ার ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বুধবার (১২ নভেম্বর) রাত ১০টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের সিদ্ধিরগঞ্জের জালকুড়ি যুব উন্নয়ন অধিদপ্তরের সামনে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায়।
পুলিশ সূত্রে জানা যায়, চাষাঢ়া থেকে যাত্রীবেশে দুজন যাত্রী ১২০ টাকায় সাইনবোর্ডে যাওয়ার উদ্দেশে একটা সিএনজি ভাড়া করে। এসময় সিএনজিটি জালকুড়ি এলাকায় পৌঁছালে তাদের আরেকজন লোক সিএনজিতে উঠবে বলে সিএনজি চালককে থামাতে বলে। এসময় তারা সিএনজি আগুন ধরিয়েই পালিয়ে যায়। তাৎক্ষণিকভাবে চালক সিএনজি থেকে বেরিয়ে গেলে তিনি দগ্ধ হওয়া থেকে বেঁচে যান।
এ বিষয়ে নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, আনুমানিক ৩০-৩৫ বছর বয়সী দুজন যুবক এই ঘটনা ঘটিয়েছে। আমরা তাদের আটক করতে কাজ করছি। সিএনজির আগুন তাৎক্ষণিকভাবে নিভিয়ে ফেলায় বড় ধরণের কোনো দুর্ঘটনা ঘটে নি। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ রয়েছে। চালকের ভাষ্যমতে আমরা জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।



ফেসবুক কর্নার