June 7, 2026, 7:48 pm
শিরোনাম :
বাকেরগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক অর্ধেকেরও কম বিদ্যুৎ, ৮৮ কিলোমিটারের মরণফাঁদ: রৌমারী-রাজীবপুরে জ্বলছে ক্ষোভ রামপালে বাজারে পচা মাংস বিক্রি: দুই ব্যবসায়ীর জেল-জরিমানা চিকিৎসায় অবহেলার অভিযোগে বৃদ্ধার মৃত্যু, তদন্তের আশ্বাস সিভিল সার্জনের ৪৬ যাত্রীর জীবন রক্ষায় প্রাণ দিলেন দুলাল, পাশে দাঁড়াল এসিআই মটরস রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য, পরিকল্পিত হত্যার অভিযোগ পরিবারের মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক পুলিশ কনস্টেবল শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ফসলি জমিতে বালু উত্তোলনের অভিযোগ, হরিণাকুন্ডুতে ক্ষোভ কৃষকদের দৌলতদিয়ায় পদ্মায় বাসডুবি: চালক, সুপারভাইজার ও হেলপার গ্রেপ্তার

যশোর সদর নারাঙ্গালী বাজারে ধানের শীষের প্রার্থীর সমর্থনে বিএনপির গণসমাবেশ অনুষ্ঠিত

অভয়নগর প্রতিবেদক

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী “ধানের শীষ” প্রতীকের সমর্থনে এক গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশটি অনুষ্ঠিত হয় যশোর সদর উপজেলার নারাঙ্গালী বাজারে।
গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ শহিদুল বারী রুবু। তিনি তার বক্তব্যে বলেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারাঙ্গালী সেন্টার কমিটির আহ্বায়ক মোঃ উদ্দিন আলী। এছাড়াও স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অত্যন্ত জরুরি। এজন্য ভোটারদের কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান জানান তারা।
গণসমাবেশে স্থানীয় বিএনপি নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ জনগণের উপস্থিতি লক্ষ্য করা যায়। সমাবেশটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।



ফেসবুক কর্নার