March 11, 2026, 6:19 am
শিরোনাম :
আজ মোল্লাহাট সফরে আসছেন আল্লামা মামুনুল হক নলডাঙ্গায় ইয়াবাসহ যুবলীগ নেতা আটক লঞ্চে কলেজছাত্রী ধর্ষণ র‍্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার সাব-রেজিস্ট্রার অফিসে প্রধান সহকারীর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, তদন্ত শুরু ভাঙ্গুড়ায় জাতীয়তাবাদী তাঁতী দলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন মৌলভীবাজারে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচন নিয়ে অনিয়মের অভিযোগ সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর সন্ত্রাসবিরোধী অভিযান, আটক ২২ সড়ক বিভাগে অনিয়মের অভিযোগ, বেলা ১১টাতেও তালাবদ্ধ নির্বাহী প্রকৌশলীর দপ্তর তাড়াশে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক নিহত

দেবহাটায় উপজেলা মাসিক আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

অভয়নগর প্রতিবেদক

সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি ২০২৬) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা।
সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন দেবহাটা থানার তদন্ত কর্মকর্তা নজরুল ইসলাম, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেখ সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও জেলা বিএনপির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবুল আলম, দেবহাটা উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল বারী মোল্লা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাইফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান, সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিফুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা ইদ্রিস আলী, সখিপুর হাজী কেয়ামউদ্দিন মেমোরিয়াল মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম, দেবহাটা কলেজের সহকারী অধ্যাপক ইয়াসিন আলী, কেবিএ সরকারি কলেজের শিক্ষক আবু তালেব, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সদর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মাতিন বকুল, নওয়াপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান কাজল, সাংগঠনিক সম্পাদক কে. এম. রেজাউল করিম, টাউনশ্রীপুর বিজিবি ক্যাম্পের সুবেদার আমিনুল ইসলাম, দেবহাটা বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার আয়ুব হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মুজাহিদ বিন ফিরোজ ও ইমরান বাশার, জুলাই যোদ্ধা আবিদ হাসান তানভীরসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।
সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে সীমান্ত দিয়ে মাদক ও অস্ত্র পাচার রোধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়।
এছাড়া গণভোট ও পোস্টাল ভোট সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে অবহিত করা, নির্বাচনী আচরণবিধি মেনে চলা এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন, জনপ্রতিনিধি ও রাজনৈতিক দলসমূহকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাশত করা হবে না। আইনশৃঙ্খলা রক্ষা, মাদক ও অস্ত্র পাচার প্রতিরোধ এবং উপজেলার সার্বিক উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”



ফেসবুক কর্নার