June 7, 2026, 8:36 pm
শিরোনাম :
বাকেরগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক অর্ধেকেরও কম বিদ্যুৎ, ৮৮ কিলোমিটারের মরণফাঁদ: রৌমারী-রাজীবপুরে জ্বলছে ক্ষোভ রামপালে বাজারে পচা মাংস বিক্রি: দুই ব্যবসায়ীর জেল-জরিমানা চিকিৎসায় অবহেলার অভিযোগে বৃদ্ধার মৃত্যু, তদন্তের আশ্বাস সিভিল সার্জনের ৪৬ যাত্রীর জীবন রক্ষায় প্রাণ দিলেন দুলাল, পাশে দাঁড়াল এসিআই মটরস রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য, পরিকল্পিত হত্যার অভিযোগ পরিবারের মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক পুলিশ কনস্টেবল শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ফসলি জমিতে বালু উত্তোলনের অভিযোগ, হরিণাকুন্ডুতে ক্ষোভ কৃষকদের দৌলতদিয়ায় পদ্মায় বাসডুবি: চালক, সুপারভাইজার ও হেলপার গ্রেপ্তার

তারেক রহমানের নেতৃত্বে বিপুল ভোটে ধানের শীষ বিজয়ী হবে – দুলু

মনজুরুল ইসলাম নাটোর

বিএনপির কেন্দ্রীয় নেতা ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর সদর–নলডাঙ্গা (নাটোর–২) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, তারেক রহমানের নেতৃত্বে ভোটাররা বিপুল ভোটে তাকে ধানের শীষ প্রতীকে নির্বাচিত করবেন।
তিনি বলেন, “আজ থেকে প্রায় ২৪ বছর আগে আমি প্রথমবার নাটোর সদর আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলাম। এরপর আরও দুইবার এমপি হয়েছি। কিন্তু এবার যে সাড়া জনগণের কাছ থেকে পাচ্ছি, আমার দীর্ঘ প্রায় ৫০ বছরের রাজনৈতিক জীবনে এমন সাড়া আগে কখনো পাইনি।”
দুলু আরও বলেন, “দীর্ঘদিন মানুষ ভোট দিতে পারেনি, ভোটকেন্দ্রে যেতে পারেনি, পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার অধিকার থেকে বঞ্চিত ছিল। সেই কারণেই আজ মানুষ জেগে উঠেছে। তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে—কবে ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।”
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “আগামী ১২ তারিখ তারেক রহমানের নেতৃত্বে জনগণ ভোটকেন্দ্রে গিয়ে বিপুল ভোটে ধানের শীষ প্রতীকে আমাকে নির্বাচিত করবে।”
বুধবার (সকাল) নাটোর সদর উপজেলার ৪ নম্বর লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের চৌরি বাজারে নির্বাচনী গণসংযোগ ও পথসভায় এসব কথা বলেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম, স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক রাসেল আহম্মেদ রনি, ওলামা দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।



ফেসবুক কর্নার