March 11, 2026, 4:46 am
শিরোনাম :
নলডাঙ্গায় ইয়াবাসহ যুবলীগ নেতা আটক লঞ্চে কলেজছাত্রী ধর্ষণ র‍্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার সাব-রেজিস্ট্রার অফিসে প্রধান সহকারীর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, তদন্ত শুরু ভাঙ্গুড়ায় জাতীয়তাবাদী তাঁতী দলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন মৌলভীবাজারে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচন নিয়ে অনিয়মের অভিযোগ সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর সন্ত্রাসবিরোধী অভিযান, আটক ২২ সড়ক বিভাগে অনিয়মের অভিযোগ, বেলা ১১টাতেও তালাবদ্ধ নির্বাহী প্রকৌশলীর দপ্তর তাড়াশে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক নিহত রাজশাহীতে প্রেসক্লাব সভাপতির ওপর হামলা মামলায় দুই আসামি গ্রেপ্তার

মোল্লাহাটে ধানের শীষের প্রার্থী কপিল কৃষ্ণ মন্ডলের পক্ষে ছাত্রদলের জনসংযোগ ও লিফলেট বিতরণ

অভয়নগর প্রতিবেদক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাগেরহাট-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী কপিল কৃষ্ণ মন্ডলের পক্ষে ব্যাপক জনসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে ছাত্রদল।
বুধবার (২৮ জানুয়ারি ২০২৬) বিকেলে মোল্লাহাট উপজেলার নাশুয়াখালি ও মাদ্রাসা ঘাট এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে স্থানীয় ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময়, লিফলেট বিতরণ এবং ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়।
কর্মসূচিতে নেতৃত্ব দেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-পাঠাগার বিষয়ক সম্পাদক আনিচুর রহমান আনিচ। তার নেতৃত্বে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দসহ মোল্লাহাট উপজেলা ছাত্রদল, কলেজ ছাত্রদল এবং বিভিন্ন ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বাগেরহাট-১ আসনের নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত সহ-সাধারণ সম্পাদক সোহাগ মোল্লাসহ অন্যান্য নেতৃবৃন্দ।
জনসংযোগকালে নেতারা বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার ও গণতন্ত্র প্রতিষ্ঠার স্বার্থে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার বিকল্প নেই। তারা সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে কপিল কৃষ্ণ মন্ডলের পক্ষে জনসমর্থন আদায়ে কাজ করছেন বলে জানান।
নেতাকর্মীরা আশাবাদ ব্যক্ত করেন, সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত সাড়া ও সমর্থনের মধ্য দিয়ে ধানের শীষ প্রতীক বিজয়ী হয়ে বাগেরহাট-১ আসনে গণতন্ত্রের বিজয় নিশ্চিত হবে।



ফেসবুক কর্নার