May 14, 2026, 10:32 am
শিরোনাম :
শ্যামগঞ্জ বাজারে আমিনুল সরকারের বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশের ভয়াবহ চিত্র অতিরিক্ত সোডা ব্যবহার, নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন—জনস্বাস্থ্যে মারাত্মক ঝুঁকির অভিযোগ ইপিজেডে রাস্তা দখল ও চাঁদাবাজির অভিযোগে আতঙ্কে হকার-শ্রমিকরা গর্জনিয়ায় পুলিশের অভিযানে ১ লাখ ইয়াবা উদ্ধার ঝিকরগাছায় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় নৈশপ্রহরীর মৃত্যু যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা: রাঙামাটিতে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড কুড়িগ্রামে খাদে পড়ার উপক্রম স্কুলবাস, অল্পের জন্য রক্ষা পেল শিক্ষার্থীরা শিবচরে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু অতিবর্ষণ ও জলাবদ্ধতায় স্থবির রৌমারী, ১৮৪ মিমি বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন সরকারের উন্নয়ন বার্তা পৌঁছে দিতে গুইমারায় তথ্য অফিসের প্রেস ব্রিফিং ইবি থিয়েটারের নতুন নেতৃত্বে প্রণয় ও জ্যোতি

মোংলা বন্দরে আধুনিক বর্জ্য অপসারণ ব্যবস্থাপনা প্রকল্প উদ্বোধন

অভয়নগর প্রতিবেদক

মোংলা বন্দরের নতুন আধুনিক বর্জ্য ও নিঃসৃত তেল অপসারণ ব্যবস্থাপনা প্রকল্প (Port Reception Facility – PRF) উদ্বোধন করেছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন। মঙ্গলবার (২৭ জানুয়ারি, ২০২৬) বন্দরে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল শাহীন রহমান, বিভিন্ন সদস্য ও পরিচালক, হারবার মাস্টার ও প্রকল্প পরিচালকসহ সকল বিভাগীয় প্রধান ও কর্মকর্তারা।
বাংলাদেশ MARPOL কনভেনশন স্বাক্ষরকারী দেশ হিসেবে সমুদ্র দূষণ প্রতিরোধে বদ্ধপরিকর। নতুন পিআরএফ প্ল্যান্ট স্থাপনের মাধ্যমে বন্দরে আগত বাণিজ্যিক জাহাজ থেকে দূষিত তরল, তেল ও অন্যান্য বর্জ্য নিরাপদে সংগ্রহ ও পরিশোধন করা হবে। এর ফলে সমুদ্র, মৎস্য সম্পদ এবং উপকূলীয় বাস্তুতন্ত্র রক্ষা পাবে। বন্দরের পরিবেশবান্ধব ভাবমূর্তিও বৃদ্ধি পাবে।
প্রকল্পটির মূল কম্পোনেন্টের মধ্যে রয়েছে দুইটি তেল অপসারণকারী জলযান, একটি বর্জ্য সংগ্রহকারী জলযান, ডাম্প বার্জ, সেল্ফ প্রপেল্ড বার্জ, সার্ভিস ট্যাগ বোট, পন্টুন, জেটি ও ইয়ার্ড। পিআরএফ প্ল্যান্টের কার্যক্রম শুরু হয় সমুদ্রে অবস্থানরত জাহাজ থেকে বর্জ্য সংগ্রহ করে। দক্ষ প্রকৌশলীদের তত্ত্বাবধানে বর্জ্য ধাপে ধাপে পরিশোধন করা হয় এবং পুনঃব্যবহারযোগ্য জ্বালানি ও কাঁচামাল হিসেবে রূপান্তরিত হয়।
সংগৃহীত বর্জ্য থেকে ৮৫% পানি, ১২% ব্যবহারযোগ্য জ্বালানি এবং ৩% ছাই উৎপন্ন হয়। উৎপাদিত জ্বালানি শিল্পকারখানায় ব্যবহৃত হলে খরচ কমবে এবং পরিবেশ সংরক্ষিত হবে। পিআরএফ প্ল্যান্ট বন্দরে আন্তর্জাতিক মান নিশ্চিত করে, সমুদ্রে তেল ও বর্জ্য অবৈধ নিষ্কাশন রোধ করে এবং বন্দরের আয়ের নতুন উৎস সৃষ্টি করবে।
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রাণপ্রবাহ মোংলা বন্দর কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখছে এবং দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। বন্দরে খাদ্যশস্য, সিমেন্ট, সার, চাল, গম, কয়লা, গার্মেন্টস পণ্য, হিমায়িত মাছ, চিংড়ি, পাটজাত দ্রব্যসহ বিভিন্ন পণ্য আমদানি ও রপ্তানি হয়। আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের মাধ্যমে মোংলা বন্দরের টেকসই ও পরিবেশবান্ধব বন্দরে রূপান্তর আরও সুদৃঢ় হবে।



ফেসবুক কর্নার