June 24, 2026, 5:01 pm
শিরোনাম :
সরকারি দামের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগ, ক্ষোভে ফুঁসছেন কৃষকরা গোপালগঞ্জে লোডশেডিং নিরসনে দ্রুত পদক্ষেপের দাবি এলাকাবাসীর জেলের ছদ্মবেশে অভিযান, নবীনগরে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার রোগীদের ট্রলি সংকট, বালুর বস্তা বহনে ব্যবহৃত হচ্ছে হাসপাতালের ট্রলি খাল খননে জলাবদ্ধতা নিরসন ও কৃষি উন্নয়নের প্রত্যাশা: আমডালায় দুই মন্ত্রীর প্রকল্প পরিদর্শন নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে ধরা, কুষ্টিয়ায় আটক ৪ মেসির জন্মদিনে বিশ্বজুড়ে শুভেচ্ছার জোয়ার, হিলিতেও ভক্তদের উচ্ছ্বাস ইবির ফোকলোর অ্যান্ড সোস্যাল স্টাডিজ বিভাগের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত নারীকে গণধর্ষণের পর হত্যা: নয় মাস পর ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্ত, দুই আসামি গ্রেপ্তার হরমুজে আটকা ১১ হাজারের বেশি নাবিককে উদ্ধার করবে জাতিসংঘ

পুলিশ অভিযানে চোরাচালানকৃত সিগারেট ও পিকআপসহ আটক ২

অভয়নগর প্রতিবেদক

আশুগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ চোরাচালানকৃত সিগারেট, অবৈধ প্রসাধনী সামগ্রী ও একটি পিকআপসহ দুইজন চোরাকারবারিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল আনুমানিক ৭টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানা পুলিশের একটি দল আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন একটি পিকআপ গাড়ি থামিয়ে তল্লাশি চালানো হয়।
তল্লাশিকালে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আমদানি করা বিপুল পরিমাণ চোরাচালান পণ্য উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে—
Oris Premium Quality Blend-এর ৫৭০ মিনি প্যাকেট সিগারেট,
Mond Superslims Green Apple-এর ২ হাজার ৫০ মিনি প্যাকেট,
Mond Superslims Strawberry-এর ২ হাজার ৮৮০ মিনি প্যাকেট সিগারেট,
Betamethasone স্কিন ক্রিম ১ হাজার ১২০ পিস এবং
Clop-G Cream (৩০ গ্রাম) ৪ হাজার ৫০০টি।
এ সময় পিকআপে থাকা দুইজন চোরাকারবারিকে গ্রেফতার করা হয়। তারা হলেন—সিলেট জেলার গোয়াইনঘাট থানার লামাকুট্টা পাড়া গ্রামের মো. তুসার আহম্মদ মিয়ার ছেলে মো. সাকিল আহম্মদ (২২) এবং একই এলাকার মো. ফরিদ মিয়ার ছেলে মো. ইমন হাসান (২৫)।
পুলিশ আরও জানায়, উদ্ধারকৃত পিকআপ গাড়িসহ সকল অবৈধ মালামাল বিধি মোতাবেক জব্দ করা হয়েছে। এ ঘটনায় আশুগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।



ফেসবুক কর্নার