June 25, 2026, 11:32 pm
শিরোনাম :
নিজের বায়োপিকে অভিনয় করতে চান পপি ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে ১৬৪ জনের মরদেহ উদ্ধার গুপ্তধনের লোভে সর্বস্বান্ত পরিবার, ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ মান্দায় অটোরিকশা মালিক সমিতির নেতাকে মারধরের অভিযোগ, প্রতিবাদে মহাসড়ক অবরোধ কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক, গণপিটুনির পর পুলিশের হাতে সোপর্দ ব্রাহ্মণবাড়িয়ায় শিশুমৃত্যুর অভিযোগ: ভুল ইনজেকশন নিয়ে তোলপাড়, তদন্তের দাবি লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে হত্যা, আরেক কন্যা আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব চীনের সঙ্গে আরো গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১ লাখ

চট্টগ্রামে পরিত্যক্ত গভীর নলকূপের গর্তে পড়ে গেছে চার বছরের শিশু

অভয়নগর প্রতিবেদক

চট্টগ্রামের রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের জয়নগর এলাকায় পরিত্যক্ত একটি গভীর নলকূপের গর্তে পড়ে গেছে চার বছর বয়সী এক শিশু। খবর পেয়ে শিশুটিকে উদ্ধারে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালাচ্ছেন।
বুধবার (২৮ জানুয়ারি) বিকাল ৫টার পর কোনো এক সময় দক্ষিণ জয়নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বিকাল সাড়ে ৫টার দিকে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট উদ্ধার কাজে অংশ নেয় বলে নিশ্চিত করেছে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, গভীর ও পরিত্যক্ত নলকূপটির মুখ দীর্ঘদিন ধরে খোলা ছিল। শিশুটি খেলতে গিয়ে অসাবধানতাবশত ওই গর্তে পড়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার পরপরই এলাকাজুড়ে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম দৈনিক অভয়নগরকে জানান, স্থানীয়দের ভাষ্যমতে নলকূপের গর্তে পড়া শিশুটির নাম মেজবাহ। সে ওই এলাকার বাসিন্দা সাইফুল ইসলামের ছেলে।
ওসি আরও জানান, বিকাল সাড়ে ৫টার পর থেকে শিশুটিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে স্থানীয়রা নলকূপের গর্তের ভেতর থেকে শিশুর কান্নার আওয়াজ শুনতে পেয়ে পুলিশকে বিষয়টি অবহিত করে।
ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের পাশাপাশি পুলিশ ও স্থানীয় স্বেচ্ছাসেবকরাও উদ্ধার কার্যক্রমে সহায়তা করছেন। শিশুটিকে জীবিত উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।



ফেসবুক কর্নার