June 24, 2026, 3:24 am
শিরোনাম :
হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড জলবায়ু অর্থায়ন ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আরও সহজলভ্য করার আহ্বান জনসচেতনতা বৃদ্ধি ছাড়া দুর্নীতি নির্মূল সম্ভব নয় পঞ্চগড়ে মাতৃত্বকালীন ভাতায় স্বজনপ্রীতির অভিযোগ যোগ্যরা বঞ্চিত, সুবিধা পাচ্ছেন অযোগ্যরা; তদন্তের আশ্বাস প্রশাসনের অপপ্রচার ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে মানিকগঞ্জজুড়ে বিএনপির বিক্ষোভ

দেশে ফিরে কোন ব্যাটে খেলবেন সাকিব, জানালেন তারই বন্ধু

অভয়নগর প্রতিবেদক

বাংলাদেশে ফিরে খেললে কোন ব্যাট ব্যবহার করবেন সাকিব আল হাসান, সে বিষয়ে ইঙ্গিত দিলেন তার ঘনিষ্ঠ বন্ধু ও সাবেক জাতীয় ক্রিকেটার ইমরুল কায়েস। তার ভাষ্য অনুযায়ী, অর্থের বিনিময়ে নয় বরং সম্পূর্ণ বিনামূল্যেই দেশীয় ব্র্যান্ড এমকেএস (MKS) ব্যাট হাতে তুলে নিয়েছেন সাকিব। ইমরুলের অনুরোধেই এই ব্যাট দিয়ে খেলছেন একসময়ের বিশ্বসেরা অলরাউন্ডার।

ইমরুল কায়েস জানান, এমকেএস ব্যাট নিয়ে সাকিবের অনুভূতি ছিল অত্যন্ত ইতিবাচক। তিনি বলেন, “আমি যখন সাকিবকে বলি, দোস্ত তুই আমার ব্যাটের স্টিকার দিয়ে খেলবি, তখন সে সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়। বলেছে, অবশ্যই খেলব, এটা তো আমাদের দেশের ব্র্যান্ড। গর্বের সঙ্গে সে এমকেএস ব্যাট দিয়ে খেলছে এবং এতে সে খুব খুশি।”

সাকিবের প্রতিক্রিয়া তুলে ধরে ইমরুল আরও বলেন, ব্যাট হাতে পাওয়ার পর সাকিব নাকি বলেছেন, তিনি অন্তত একজন মানুষকে খুশি করতে পেরেছেন। ইমরুলের কাছে সেটাই ছিল সবচেয়ে বড় প্রাপ্তি। সাকিব স্পষ্টভাবে জানিয়েছিলেন, যতদিন খেলবেন, দেশের ব্যাট দিয়েই খেলতে চান। পাশাপাশি তিনি এমকেএস ব্যাটের মানের প্রশংসা করে বলেছেন, ব্যাটগুলো খুব ভালো হয়েছে এবং ভবিষ্যতেও যেন এভাবেই মানসম্মত ব্যাট তৈরি করা হয়।

দেশে সম্ভাব্য বিদায়ী সিরিজে সাকিব কোন ব্যাট ব্যবহার করবেন, সে প্রশ্নে ইমরুল কায়েস বেশ আশাবাদী। তার বিশ্বাস, বাংলাদেশে ফিরে খেললেও সাকিব এমকেএস ব্যাট দিয়েই মাঠে নামবেন। তিনি বলেন, “অবশ্যই এমকেএস দিয়েই খেলবে। আমি সবসময় দোয়া করি, এমকেএস ব্যাট দিয়ে যেন একশ বা পঞ্চাশ আসে।”

ইমরুল আরও যোগ করেন, সম্প্রতি এমকেএস ব্যাট ব্যবহার করে মাহমুদুল হাসান জয় ফিফটি করায় তিনি ভীষণ আনন্দিত। তার আশা, সাকিব দেশে ফিরে সেঞ্চুরি করলে সেটি শুধু তার জন্য নয়, বরং সবার জন্যই আনন্দের মুহূর্ত হয়ে উঠবে। এখন ক্রিকেটপ্রেমীদের মতো তিনিও অপেক্ষায় আছেন, কবে সাকিব দেশে ফিরে আবার মাঠে নামবেন।



ফেসবুক কর্নার