June 7, 2026, 9:34 pm
শিরোনাম :
বাকেরগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক অর্ধেকেরও কম বিদ্যুৎ, ৮৮ কিলোমিটারের মরণফাঁদ: রৌমারী-রাজীবপুরে জ্বলছে ক্ষোভ রামপালে বাজারে পচা মাংস বিক্রি: দুই ব্যবসায়ীর জেল-জরিমানা চিকিৎসায় অবহেলার অভিযোগে বৃদ্ধার মৃত্যু, তদন্তের আশ্বাস সিভিল সার্জনের ৪৬ যাত্রীর জীবন রক্ষায় প্রাণ দিলেন দুলাল, পাশে দাঁড়াল এসিআই মটরস রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য, পরিকল্পিত হত্যার অভিযোগ পরিবারের মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক পুলিশ কনস্টেবল শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ফসলি জমিতে বালু উত্তোলনের অভিযোগ, হরিণাকুন্ডুতে ক্ষোভ কৃষকদের দৌলতদিয়ায় পদ্মায় বাসডুবি: চালক, সুপারভাইজার ও হেলপার গ্রেপ্তার

সাবেক ছাত্রনেতা নাজমুল হুদা মিন্টুর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

অভয়নগর প্রতিবেদক

খুলনার পাইকগাছার সাবেক ছাত্রনেতা ও বিএনপির রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট নাজমুল হুদা মিন্টুকে জড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একটি মহল পরিকল্পিতভাবে তাকে বিতর্কিত করতে প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে বলে তিনি দাবি করেছেন।
নাজমুল হুদা মিন্টু উপজেলার চাঁদখালী ইউনিয়নের কালিদাসপুর গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে। তিনি পাইকগাছা উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব এবং খুলনা জেলা ছাত্রদলের সাবেক সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
রাজনীতির পাশাপাশি তিনি একজন সফল ব্যবসায়ী ও তরুণ সমাজসেবক হিসেবে এলাকায় পরিচিত। তার মালিকানায় চাঁদখালী ও গজালিয়া এলাকায় দুটি মৎস্য আড়ৎ, চাঁদখালী বাজারে একটি বাগদা চিংড়ি পোনার নার্সিং পয়েন্ট, প্রায় ৩০ বিঘা মৎস্য লিজঘের, চাঁদখালী গরুর হাটের ইজারা এবং ইটভাটায় কয়লা সরবরাহসহ একাধিক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে বলে তিনি জানান।
তিনি দাবি করেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চাঁদখালী ইউনিয়ন থেকে চেয়ারম্যান প্রার্থী হওয়ার সম্ভাবনাকে কেন্দ্র করেই একটি স্বার্থান্বেষী মহল তার জনপ্রিয়তা ক্ষুণ্ন করার উদ্দেশ্যে অপপ্রচারে লিপ্ত হয়েছে।
নাজমুল হুদা মিন্টু বলেন, “ইব্রাহিম নামে এক ব্যক্তির সঙ্গে আমাকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মহলে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। তার সঙ্গে আমার কোনো রাজনৈতিক, ব্যবসায়িক কিংবা ব্যক্তিগত সম্পর্ক নেই।”
এ ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়ে তিনি জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেন।



ফেসবুক কর্নার