June 7, 2026, 9:33 pm
শিরোনাম :
বাকেরগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক অর্ধেকেরও কম বিদ্যুৎ, ৮৮ কিলোমিটারের মরণফাঁদ: রৌমারী-রাজীবপুরে জ্বলছে ক্ষোভ রামপালে বাজারে পচা মাংস বিক্রি: দুই ব্যবসায়ীর জেল-জরিমানা চিকিৎসায় অবহেলার অভিযোগে বৃদ্ধার মৃত্যু, তদন্তের আশ্বাস সিভিল সার্জনের ৪৬ যাত্রীর জীবন রক্ষায় প্রাণ দিলেন দুলাল, পাশে দাঁড়াল এসিআই মটরস রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য, পরিকল্পিত হত্যার অভিযোগ পরিবারের মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক পুলিশ কনস্টেবল শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ফসলি জমিতে বালু উত্তোলনের অভিযোগ, হরিণাকুন্ডুতে ক্ষোভ কৃষকদের দৌলতদিয়ায় পদ্মায় বাসডুবি: চালক, সুপারভাইজার ও হেলপার গ্রেপ্তার

কালিগঞ্জে ৪ দলীয় ভলিবল টুর্নামেন্টে কেমসিটি ট্রেড ইন্টারন্যাশনাল ঢাকা চ্যাম্পিয়ন

হাফিজুর রহমান কালীগঞ্জ সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার কালিগঞ্জে পানিয়া জনকল্যাণ সমিতি কর্তৃক আয়োজিত ৪ দলীয় ভলিবল টুর্নামেন্টে কেমসিটি ট্রেড ইন্টারন্যাশনাল ঢাকা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। বুধবার (২৮ জানুয়ারি) সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের পানিয়া জনকল্যাণ সমিতির নিজস্ব মাঠে অনুষ্ঠিত হয়। পানিয়া জনকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক রুহুল আমিন সরদারের পরিচালনায় আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন করেন মৌতলা ইউনিয়নের চেয়ারম্যান ফেরদাউস মোড়ল। এ সময় বিশেষ অতীতের বক্তব্য রাখেন ক্রিড়া অনুরাগী, সমাজসেবক, ব্যবসায়ী জাহাঙ্গীর আলম।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পানিয়া জনকল্যাণ সমিতির সাহিত্য সংস্কৃতিক বিষয়ক সম্পাদক সরদার গিয়াস উদ্দিন, ক্রিড়া সম্পাদক আফসার উদ্দিন, তথ্য ও প্রচার সম্পাদক মাসুদ পারভেজ ক্যাপ্টেন, কোষাধক্ষ্য মাহফুজা খাতুন, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক অর্জুন সিংহ, দপ্তর সম্পাদক হুমায়ুন কবীর, সদস্য হাফিজুর রহমান শাওন আব্রাহাম লিংকন আব্দুল্লাহ সানা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ, খেলোয়াড়, স্বেচ্ছাসেবক এবং বিপুল সংখ্যক দর্শক। প্রতি বছরের মতো এবারো নবীন ও প্রবীণ খেলোয়াড়দের সমন্বয়ে ৪ দলীয় ভলিবল টুর্নামেন্টে কেমসিটি ট্রেড ইন্টারন্যাশনাল ঢাকা, আশাশুনি, খানপুর ও রামনগর ভলিবল দল অংশ গ্রহণ করে।  লীগ পদ্ধতিতে অনুষ্ঠিত এই প্রতিযোগিতাকে ঘিরে মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। নতুন জার্সি, প্রস্তুতি ক্যাম্প ও অনুশীলন নিয়ে দলগুলো ছড়িয়েছে এক ভিন্নরকম উত্তেজনা। বিশেষ করে তরুণদের নিয়ে গঠিত কেমসিটি ট্রেড ইন্টারন্যাশনাল ঢাকা দলকে ঘিরে ছিল অভিভাবক ও খেলোয়াড় প্রেমীদের বাড়তি উচ্ছ্বাস। উদ্বোধনী দিনের প্রথম ম্যাচে রামনগর ভলিবল দল ২-১ সেটে আশাশুনি দলকে হারিয়ে টুর্নামেন্টে চমক দেখায়। অন্যদিকে টানটান উত্তেজনার লড়াইয়ে খানপুর দল পরাজিত করে কেমসিটি ট্রেড ইন্টারন্যাশনাল ঢাকা দলকে। দিনশেষে লীগ পর্যায়ের খেলায় খানপুর ভলিবল দলকে ২-০ তে পরাজিত করে কেমসিটি ট্রেড ইন্টারন্যাশনাল ঢাকা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে রানার্সআপ ও চ্যাম্পিয়ন দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।



ফেসবুক কর্নার