March 11, 2026, 3:16 am
শিরোনাম :
লঞ্চে কলেজছাত্রী ধর্ষণ র‍্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার সাব-রেজিস্ট্রার অফিসে প্রধান সহকারীর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, তদন্ত শুরু ভাঙ্গুড়ায় জাতীয়তাবাদী তাঁতী দলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন মৌলভীবাজারে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচন নিয়ে অনিয়মের অভিযোগ সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর সন্ত্রাসবিরোধী অভিযান, আটক ২২ সড়ক বিভাগে অনিয়মের অভিযোগ, বেলা ১১টাতেও তালাবদ্ধ নির্বাহী প্রকৌশলীর দপ্তর তাড়াশে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক নিহত রাজশাহীতে প্রেসক্লাব সভাপতির ওপর হামলা মামলায় দুই আসামি গ্রেপ্তার জনপ্রিয় আজমপুর রেলস্টেশন বন্ধের দ্বারপ্রান্তে : সিগন্যাল চুরি ও রহস্যজনক কার্যক্রমে উদ্বেগ

এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের বিশেষজ্ঞ দলের চট্টগ্রাম বন্দর পরিদর্শন

অভয়নগর প্রতিবেদক

এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)-এর ১০ সদস্যবিশিষ্ট একটি বিশেষজ্ঞ প্রতিনিধি দল চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেছে। বুধবার (২৮ জানুয়ারি ২০২৬) সকাল ১০টায় এডিবির কান্ট্রি ডিরেক্টর মি. হো ইউন জিওং (Mr. Hoe Yun Jeong)-এর নেতৃত্বে প্রতিনিধি দলটি চট্টগ্রাম বন্দরে পৌঁছায়।
বন্দরে আগমনের পর প্রতিনিধি দলটি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান, ওএসপি, এনডিসি, এনসিসি, পিএসসি-এর সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এ সময় চেয়ারম্যান প্রতিনিধি দলকে আন্তরিকভাবে স্বাগত জানান এবং চট্টগ্রাম বন্দরের সাম্প্রতিক অগ্রগতি, সক্ষমতা বৃদ্ধি ও পরিচালনাগত সাফল্যের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।
চেয়ারম্যান তার বক্তব্যে বলেন, “চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির হৃদপিণ্ড।” তিনি জানান, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে বন্দরের কার্যক্রমে অভাবনীয় অগ্রগতি সাধিত হয়েছে এবং সকল সূচকে প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। বর্তমান প্রশাসন চট্টগ্রাম বন্দরকে আরও দক্ষ, আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তুলতে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করছে বলেও উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার একটি বাণিজ্যিক হাব হিসেবে প্রতিষ্ঠা করতে চট্টগ্রাম বন্দরের উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে মাল্টি-মডাল কানেকটিভিটি ও লজিস্টিক চেইন শক্তিশালীকরণে এডিবির সহযোগিতা অপরিহার্য। পাশাপাশি বন্দরের জন্য যুগোপযোগী মাস্টারপ্ল্যান প্রণয়ন, অপারেশনাল এলাকায় কারিগরি সহায়তা প্রদান এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পে এডিবির প্রত্যক্ষ সহযোগিতা কামনা করেন তিনি।
এডিবির কান্ট্রি ডিরেক্টর মি. হো ইউন জিওং চট্টগ্রাম বন্দরসহ বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন খাতে সহায়তা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন। তিনি বন্দরের উন্নয়নে কারিগরি সহায়তা ও ঋণ সহায়তা প্রদানের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। একই সঙ্গে এডিবি ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের মধ্যে যৌথ সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে উভয় পক্ষ একমত পোষণ করেন।
এ সময় তিনি “Let’s Build the Future of Bangladesh’s Gateway Together” উল্লেখ করে বলেন, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বাংলাদেশের উন্নয়নে বিশ্বস্ত অংশীদার হিসেবে বর্তমান ও ভবিষ্যতেও কাজ করে যেতে আগ্রহী।
সৌজন্য সাক্ষাৎ উপলক্ষে আগত অতিথিদের সামনে চট্টগ্রাম বন্দরের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। পরে প্রতিনিধি দলটি নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি)-এর অপারেশনাল কার্যক্রম, বাস্তবায়নাধীন লালদিয়া কন্টেইনার টার্মিনাল ও বে টার্মিনাল এলাকা সরেজমিনে পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে প্রতিনিধি দল চট্টগ্রাম বন্দরের সার্বিক অগ্রগতি, দক্ষ ব্যবস্থাপনা ও কর্মদক্ষতার ভূয়সী প্রশংসা করেন।
এ সময় সৌজন্য সাক্ষাতে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বন্দরের সদস্য (প্রকৌশল) কমডোর মোঃ মাযহারুল ইসলাম জুয়েল, বে টার্মিনাল প্রকল্প পরিচালক কমডোর মোঃ মাহফুজুর রহমান, পরিচালক (নিরাপত্তা) লেফটেন্যান্ট কর্নেল মোঃ জহিরুল ইসলাম, সচিব মোহাম্মদ আজিজুল মওলাসহ এডিবি ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা।



ফেসবুক কর্নার