June 24, 2026, 3:58 pm
শিরোনাম :
গোপালগঞ্জে লোডশেডিং নিরসনে দ্রুত পদক্ষেপের দাবি এলাকাবাসীর জেলের ছদ্মবেশে অভিযান, নবীনগরে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার রোগীদের ট্রলি সংকট, বালুর বস্তা বহনে ব্যবহৃত হচ্ছে হাসপাতালের ট্রলি খাল খননে জলাবদ্ধতা নিরসন ও কৃষি উন্নয়নের প্রত্যাশা: আমডালায় দুই মন্ত্রীর প্রকল্প পরিদর্শন নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে ধরা, কুষ্টিয়ায় আটক ৪ মেসির জন্মদিনে বিশ্বজুড়ে শুভেচ্ছার জোয়ার, হিলিতেও ভক্তদের উচ্ছ্বাস ইবির ফোকলোর অ্যান্ড সোস্যাল স্টাডিজ বিভাগের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত নারীকে গণধর্ষণের পর হত্যা: নয় মাস পর ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্ত, দুই আসামি গ্রেপ্তার হরমুজে আটকা ১১ হাজারের বেশি নাবিককে উদ্ধার করবে জাতিসংঘ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

যৌথবাহিনীর অভিযানে ওয়ারেন্টভুক্ত ডাকাত দলের নেতা গ্রেপ্তার

অভয়নগর প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় যৌথবাহিনীর বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত ডাকাত দলের নেতা আবু সায়েদ (৬০) কে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) বিকেল আনুমানিক সাড়ে ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে নাসিরনগর আর্মি ক্যাম্পের মেজর ইমরান মাসুম সাব্বিরের নেতৃত্বে সেনাবাহিনীর একটি চৌকস টহল দল এ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় হরিপুর ইউনিয়নের হরিপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আবু সায়েদ ওই এলাকার ধনু মিয়ার ছেলে। তিনি হত্যা ও মাদক মামলায় সাজাপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
স্থানীয় ভুক্তভোগীদের বরাতে জানা গেছে, আবু সায়েদের বিরুদ্ধে হত্যা, সন্ত্রাসী কর্মকাণ্ড, চুরি ও ডাকাতিসহ একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। তার নামে অন্তত পাঁচটি ডাকাতি মামলা বিচারাধীন রয়েছে বলেও জানা গেছে।
অভিযান শেষে গ্রেপ্তারকৃত আবু সায়েদকে নাসিরনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এ বিষয়ে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুল ইসলাম জানান, যৌথবাহিনীর অভিযানে আবু সায়েদকে আটক করা হয়েছে। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন এবং প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করা হবে।



ফেসবুক কর্নার