June 7, 2026, 9:33 pm
শিরোনাম :
বাকেরগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক অর্ধেকেরও কম বিদ্যুৎ, ৮৮ কিলোমিটারের মরণফাঁদ: রৌমারী-রাজীবপুরে জ্বলছে ক্ষোভ রামপালে বাজারে পচা মাংস বিক্রি: দুই ব্যবসায়ীর জেল-জরিমানা চিকিৎসায় অবহেলার অভিযোগে বৃদ্ধার মৃত্যু, তদন্তের আশ্বাস সিভিল সার্জনের ৪৬ যাত্রীর জীবন রক্ষায় প্রাণ দিলেন দুলাল, পাশে দাঁড়াল এসিআই মটরস রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য, পরিকল্পিত হত্যার অভিযোগ পরিবারের মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক পুলিশ কনস্টেবল শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ফসলি জমিতে বালু উত্তোলনের অভিযোগ, হরিণাকুন্ডুতে ক্ষোভ কৃষকদের দৌলতদিয়ায় পদ্মায় বাসডুবি: চালক, সুপারভাইজার ও হেলপার গ্রেপ্তার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের ব্রিফিং ও দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ফয়সাল আহমেদ (ভেড়ামারা) কুষ্টিয়া

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে ভেড়ামারা উপজেলায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের ব্রিফিং ও দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ জানুয়ারি ২০২৬ খ্রি.) ভেড়ামারা থানাধীন ভেড়ামারা উপজেলা অডিটোরিয়ামে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। এতে উপজেলার দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসাররা অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলার সম্মানিত পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)। তিনি তাঁর বক্তব্যে নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষা, ভোটকেন্দ্রের নিরাপত্তা, দায়িত্ব পালনে নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রাখার বিষয়ে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দিকনির্দেশনা প্রদান করেন।
পুলিশ সুপার মহোদয় বলেন, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো ধরনের অনিয়ম, প্রভাব বা চাপের কাছে নতি স্বীকার না করে সংবিধান ও নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় ভোটগ্রহণ পদ্ধতি, ব্যালট পেপার ও ব্যালট বাক্স ব্যবস্থাপনা, ভোটার শনাক্তকরণ প্রক্রিয়া, ভোট গণনা, ফলাফল প্রণয়ন ও যথাসময়ে ফলাফল প্রেরণ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে বিস্তারিত প্রশিক্ষণ প্রদান করা হয়।
কর্মশালায় নির্বাচন সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি এবং প্রশিক্ষকগণ উপস্থিত থেকে অংশগ্রহণকারীদের বাস্তবভিত্তিক নির্দেশনা প্রদান করেন



ফেসবুক কর্নার