June 7, 2026, 10:40 pm
শিরোনাম :
বাকেরগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক অর্ধেকেরও কম বিদ্যুৎ, ৮৮ কিলোমিটারের মরণফাঁদ: রৌমারী-রাজীবপুরে জ্বলছে ক্ষোভ রামপালে বাজারে পচা মাংস বিক্রি: দুই ব্যবসায়ীর জেল-জরিমানা চিকিৎসায় অবহেলার অভিযোগে বৃদ্ধার মৃত্যু, তদন্তের আশ্বাস সিভিল সার্জনের ৪৬ যাত্রীর জীবন রক্ষায় প্রাণ দিলেন দুলাল, পাশে দাঁড়াল এসিআই মটরস রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য, পরিকল্পিত হত্যার অভিযোগ পরিবারের মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক পুলিশ কনস্টেবল শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ফসলি জমিতে বালু উত্তোলনের অভিযোগ, হরিণাকুন্ডুতে ক্ষোভ কৃষকদের দৌলতদিয়ায় পদ্মায় বাসডুবি: চালক, সুপারভাইজার ও হেলপার গ্রেপ্তার

টাঙ্গাইলে ২১ লাখ টাকার হেরোইন জব্দ জুতার ভেতরে অভিনব কৌশলে মাদক পাচারকালে র‌্যাবের হাতে গ্রেপ্তার ১

অভয়নগর প্রতিবেদক

টাঙ্গাইলে অভিনব কৌশলে জুতার ভেতরে হেরোইন পাচারের চেষ্টাকালে মো. নুরুল ইসলাম (৪৬) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪। এ সময় তার কাছ থেকে প্রায় ২১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ২১৪ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় যমুনা পূর্ব সেতু থানাধীন ইব্রাহিমাবাদ রেল স্টেশন এলাকায় র‌্যাবের একটি বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) র‌্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্পের সিপিসি-৩ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
র‌্যাব জানায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইব্রাহিমাবাদ রেল স্টেশনের সামনের সিএনজি স্ট্যান্ড সংলগ্ন পাকা রাস্তায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহভাজন নুরুল ইসলামকে আটক করে তল্লাশি চালানো হলে তার পরিহিত জুতার ভেতরে বিশেষভাবে লুকিয়ে রাখা ২১৪ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
অভিযানকালে মাদকদ্রব্যের পাশাপাশি তার কাছ থেকে মাদক বিক্রির নগদ এক হাজার ৬১০ টাকা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ২১ লাখ ৪০ হাজার টাকা বলে জানিয়েছে র‌্যাব।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে উদ্ধারকৃত আলামতসহ যমুনা পূর্ব সেতু থানায় হস্তান্তর করা হয়েছে।
র‌্যাব জানায়, মাদক নির্মূলে তাদের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।



ফেসবুক কর্নার