April 29, 2026, 4:24 am
শিরোনাম :
মানবিক সেবায় যুবদের এগিয়ে আসার আহ্বান: বিডিআরসিএস নারায়ণগঞ্জ ইউনিটের মাসিক সভা অনুষ্ঠিত আলীকদমে মাদকবিরোধী অভিযানে পপি বীজ ও খোসাসহ আটক ১ নারায়ণগঞ্জে রামচন্দ্রী খাল পুনঃখনন কাজের উদ্বোধন জগন্নাথপুর প্রেস ক্লাবের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত নওগাঁয় অভিযানে ৭০ বোতল ফেনসিডিল সদৃশ সিরাপ উদ্ধার, আটক ১ চলন্ত ট্রেন থেকে পড়ে শিশুকে বাঁচাতে বাবার ঝাঁপ, অল্পের জন্য রক্ষা পিতা-পুত্র কালবৈশাখীর তাণ্ডবে বিদ্যুৎ বিপর্যয়, মোমবাতির আলোয় চাঁদপুরে এসএসসি পরীক্ষা ভিডিও বিতর্কে ব্রাহ্মণবাড়িয়ায় পীরকে ঘিরে তোলপাড়, প্রতারণা না অপহরণ—জটিলতায় তদন্ত দাবি অকাল বৃষ্টিতে নেত্রকোনার হাওরে ধান কাটায় বিপর্যয় মহাসড়কের পাশে ময়লার স্তূপে জনদুর্ভোগ, দেবিদ্বারে তীব্র দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী

বাসাইলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক জামায়াতে যোগদান 

অভয়নগর প্রতিবেদক

টাঙ্গাইলের বাসাইলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক ও বিএনপি নেতা উত্তম কুমার সাহা আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

​বুধবার (২৮ জানুয়ারি) দিবাগত রাতে বাসাইল উপজেলা জামায়াত কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি এ দলটিতে যোগদান করেন এবং যোগদান পরবর্তীতে দলটির পক্ষ থেকে তাঁকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এসময় টাঙ্গাইল জেলা জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি ও বাসাইল-সখীপুর আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক শফিকুল ইসলাম খান, বাসাইল উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মো. আফজাল হোসেন, সহকারী সেক্রেটারি ফরিদ হোসাইন সহ স্থানীয় জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
জামায়াতে যোগদান প্রসঙ্গে উত্তম কুমার সাহা বলেন, তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্রজীবন থেকেই রাজনীতি শুরু করেন। বাসাইল এমদাদ হামিদা ডিগ্রি কলেজে তিনি ছাত্রদলের মনোনীত নাট্য বিষয়ক সম্পাদক এবং পরবর্তীতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। ​গত ১৮ বছর রাজপথে সক্রিয় আন্দোলন করেছি। কিন্তু ৫ আগস্টের পর বিএনপির ভেতরে যে পরিমাণ কোন্দল এবং একে অপরের প্রতি অসহনশীলতা দেখেছি, তা আমাকে ব্যথিত করেছে। সেখানে সহনশীলতার অভাব বোধ করায় আমি জামায়াতে ইসলামীতে যোগদান করেছি।”
​তিনি আরও বলেন, “আমাদের সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে একটি ভ্রান্ত ধারণা ছড়ানো হয়েছে যে— জামায়াত ক্ষমতায় আসলে হিন্দুরা শাখা-সিঁদুর পরতে পারবে না বা চলাফেরা করতে পারবে না। মূলত অন্য দলগুলো এই ভয় দেখিয়ে হিন্দুদের পিছিয়ে রেখেছে। আমি মনে করি, ধর্ম যার যার, কিন্তু রাজনীতি সবার। জামায়াতে যোগ দিলেই কেউ মুসলমান হয়ে যায় না, আর না করলে হিন্দুত্ব হারায় না।”​
তিনি জামায়াতে ইসলামীর শৃঙ্খলার প্রশংসা করে বলেন, “এই দলে মুসলমান ভাইয়েরা যেমন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, তেমনি হিন্দু ভাইয়েরাও নিজ নিজ ধর্ম পালন ও গীতা পাঠ করেন। তাদের মূল শিক্ষা হলো ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হওয়া। একজন মানুষ যখন নিজের ধর্মের প্রতি সঠিক জ্ঞান রাখে, তখন সে অন্যের সাথে খারাপ ব্যবহার করে না এবং দুর্নীতিতে জড়ায় না। মূলত এই নৈতিকতা এবং দুর্নীতিরোধের আদর্শে উদ্বুদ্ধ হয়েই আমি এই নতুন রাজনৈতিক যাত্রা শুরু করেছি।



ফেসবুক কর্নার