June 24, 2026, 7:39 am
শিরোনাম :
নারীকে গণধর্ষণের পর হত্যা: নয় মাস পর ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্ত, দুই আসামি গ্রেপ্তার হরমুজে আটকা ১১ হাজারের বেশি নাবিককে উদ্ধার করবে জাতিসংঘ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী মেধা ও যোগ্যতার কঠিন পরীক্ষায় নওগাঁয় ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রম অব্যাহত হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড

স্বাক্ষরিত সনদ বহির্ভূত কোনো প্রস্তাব মানতে রাজনৈতিক দল বাধ্য নয়: সালাহউদ্দিন আহমদ

Reporter Name

নিজস্ব প্রতিবেদক ঢাকা।

প্রধান উপদেষ্টা স্বাক্ষরিত জুলাই সনদ লঙ্ঘন করেছেন বলে অভিযোগ করেছেন বিএনপির বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তার অভিযোগ, ড. মুহাম্মদ ইউনূস মূল দলিল থেকে সরে গেছেন।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাজধানীর গুলশানে নিজ বাসায় সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, রাষ্ট্রপতির আদেশ জারির ক্ষমতা নেই। শুধু রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারেন। এখন এই আদেশের মর্যাদা কী হবে তা বিচার বিভাগ নির্ধারণ করবে। এটার আইনি ভিত্তি কতটুকু আছে, তা নিয়ে প্রশ্ন আছে বলেও মন্তব্য করেন তিনি।
সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয় কোন আলোচনা ঐকমত্য কমিশনে কোন আলোচনা হয়নি বলে দাবি করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। বলেন, সুতরাং এটা নিয়ে ঐক্যমতের কোনো বিষয় নেই।
সংসদের নির্বাচনের দিনে গণভোট করার সিদ্ধান্তে তার দল বিএনপি একমত বলেও জানান সালাহউদ্দিন। গণভোটের জন্য চারটি প্রশ্নের একটি পিআর, আর এ নিয়ে ভিন্নমত আছে বলে জানান। এটা সনদের পরিস্কার লঙ্ঘন।
পিআর পদ্ধতির নির্বাচনী ব্যবস্থা নিয়ে ‘হ্যাঁ  না’ বলার প্রস্তাবের মাধ্যমে জনগণকে জবরদস্তি করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে দাবি করেন সালাহউদ্দিন। তিনি বলেন, স্বাক্ষরিত জুলাই সনদের বহির্ভূত জবরদস্তিমূলক কোনো প্রস্তাব আরোপ করা হয় তা মানতে রাজনৈতিক দল বাধ্য নয়।



ফেসবুক কর্নার