June 3, 2026, 11:10 pm
শিরোনাম :
ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধর , চালক আটক টাঙ্গাইলে মাদকসহ গ্রামবাসীর হাতে আটক কুখ্যাত মাদক কারবারি ছবুর মহাসড়ক যখন ধান শুকানোর চাতাল: রৌমারীতে বাড়ছে মৃত্যুফাঁদের ঝুঁকি কটিয়াদীতে এ.কে বাশার রতন হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে ফের হামলার অভিযোগ, দ্রুত গ্রেপ্তারের দাবি জবি রোভার স্কাউট গ্রুপের আয়োজনে ৫৩৫তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন বিশ্ব তামাকমুক্ত দিবসে ঝিনাইদহে র‌্যালি ও সচেতনতামূলক আলোচনা ভোররাতের আগুনে পুড়ল হোটেল ও তেলের দোকান, ক্ষতি প্রায় ৫০ লাখ টাকা দুস্থদের মাঝে ১০ লাখ টাকার আর্থিক সহায়তা বিতরণ মায়ের কঙ্কালসার দেহ আর সফল সন্তানদের বিবেক: এক নির্মম সামাজিক বাস্তবতা নওগাঁয় মাদক ব্যবসার অভিযোগে ক্ষোভ, অভিযুক্ত নারীকে ঘিরে প্রশ্ন

অভিযানিক সফলতা ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নীলডুমুর ১৭ বিজিবির প্রেস ব্রিফিং

আল হুদা মালী শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধি

অভিযানিক সফলতা এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ এ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন উপলক্ষে নীলডুমুর ১৭ বিজিবির উদ্যোগে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে নীলডুমুর ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত ব্রিফিংয়ে ১৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ শাহারিয়ার রাজীব, পিএসসি (সিগন্যালস) সাংবাদিকদের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য জানান।
প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন, অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে বিজিবির ওপর অর্পিত দায়িত্ব পালনে নীলডুমুর ব্যাটালিয়ন সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে।
তিনি আরও বলেন, একটি পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও নিরপেক্ষ বাহিনী হিসেবে বিজিবি নির্বাচনকালীন সময়ে আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনগণের ভোটাধিকার সুরক্ষায় সক্রিয় ভূমিকা পালন করবে। এ ক্ষেত্রে বাংলাদেশ সরকার ও মাননীয় নির্বাচন কমিশনের সকল নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে।
লেফটেন্যান্ট কর্নেল শাহারিয়ার রাজীব বলেন, বিজিবি রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে সকল রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে বদ্ধপরিকর। যাতে ভোটাররা নিরাপদ ও ভয়মুক্ত পরিবেশে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করা হবে।
তিনি জানান, নির্বাচনী তফসিল ঘোষণার পরদিন থেকেই ১৭ বিজিবি নিজ দায়িত্বপূর্ণ এলাকায় ডোমিনেশন টহল পরিচালনা করছে। বিশেষ করে সীমান্তবর্তী উপজেলাগুলোতে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নির্বাচনী আচরণবিধি বাস্তবায়নে সক্রিয় রয়েছে বিজিবি।
এছাড়া সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, অস্ত্র ও গোলাবারুদ পাচার এবং যেকোনো ধরনের নাশকতা রোধে একাধিক চেকপোস্ট স্থাপন করে নিয়মিত তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
তিনি আরও জানান, ১৭ বিজিবি সাতক্ষীরা, বাগেরহাট ও ঝালকাঠি জেলার মোট ১৬টি উপজেলা এবং ৯টি সংসদীয় আসনে প্রায় ৩০ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করবে। উপজেলা ভেদে সর্বোচ্চ ৭ প্লাটুন সদস্য দায়িত্ব পালন করবেন। নির্বাচনী এলাকাজুড়ে ২০টি অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন করে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে বিজিবি।
নির্বাচনকালীন যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিজিবির র‌্যাপিড অ্যাকশন টিম (RAT), কুইক রেসপন্স ফোর্স (QRF) এবং হেলিকপ্টার ইউনিট সর্বদা প্রস্তুত থাকবে বলেও জানান তিনি।
আগামী ২৯ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের মধ্যে ১৭ বিজিবির দায়িত্বপূর্ণ সকল নির্বাচনী এলাকায় বাহিনী মোতায়েন সম্পন্ন করা হবে।
তিনি বলেন, সীমান্তবর্তী তিনটি উপজেলার প্রায় ১৬০ কিলোমিটার সীমান্ত সম্পূর্ণ সুরক্ষিত রেখেই বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে জাতীয় সংসদ নির্বাচনকালীন দায়িত্ব পালন করবে।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, দক্ষিণ-পশ্চিম রিজিয়ন দৃঢ়ভাবে বিশ্বাস করে— সরকার, নির্বাচন কমিশন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জনগণের সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে।
বিজিবি সংবিধান ও আইনের আলোকে দেশের জনগণের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন অব্যাহত রাখবে বলেও ব্রিফিংয়ে উল্লেখ করা হয়।



ফেসবুক কর্নার