June 7, 2026, 10:42 pm
শিরোনাম :
বাকেরগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক অর্ধেকেরও কম বিদ্যুৎ, ৮৮ কিলোমিটারের মরণফাঁদ: রৌমারী-রাজীবপুরে জ্বলছে ক্ষোভ রামপালে বাজারে পচা মাংস বিক্রি: দুই ব্যবসায়ীর জেল-জরিমানা চিকিৎসায় অবহেলার অভিযোগে বৃদ্ধার মৃত্যু, তদন্তের আশ্বাস সিভিল সার্জনের ৪৬ যাত্রীর জীবন রক্ষায় প্রাণ দিলেন দুলাল, পাশে দাঁড়াল এসিআই মটরস রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য, পরিকল্পিত হত্যার অভিযোগ পরিবারের মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক পুলিশ কনস্টেবল শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ফসলি জমিতে বালু উত্তোলনের অভিযোগ, হরিণাকুন্ডুতে ক্ষোভ কৃষকদের দৌলতদিয়ায় পদ্মায় বাসডুবি: চালক, সুপারভাইজার ও হেলপার গ্রেপ্তার

মোল্লাহাটে দেশীয় অস্ত্র ও মাদকসহ দুইজন আটক

অভয়নগর প্রতিবেদক

বাগেরহাটের মোল্লাহাটে যৌথ অভিযানে দুই চিহ্নিত মাদক কারবারিকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, নগদ অর্থ ও দেশীয় অস্ত্রসহ আটক করা হয়েছে।
২৮ জানুয়ারি রাত ১০টায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিশেষ অপারেশন টিম মোল্লাহাট থানার পুলিশের সহযোগিতায় দুটি পৃথক অভিযান পরিচালনা করে। অভিযানে উদয়পুর ইউনিয়নের গোলারচক গ্রামের চারটি মাদক ও একটি হত্যা মামলার আসামি মোহিবুল্লাহ (৩০) এবং তানিয়া আক্তার (৩৭)কে আটক করা হয়।
আটক ব্যক্তিদের বসতঘর ও আশপাশের এলাকা তল্লাশি করে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, যার মধ্যে রয়েছে ২টি রামদা, ৮টি বড় ছুরি, ১টি চাপাতি, ১টি নানচাক্কু ও ৩টি ছোট ছুরি।
মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ কাজী রমজানুল হক জানিয়েছেন, “আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। মাদকবিরোধী এই অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম চলবে।”
আটক ব্যক্তিদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মোল্লাহাট থানায় হস্তান্তর করা হয়েছে।



ফেসবুক কর্নার