August 5, 2026, 9:18 am

কুড়িগ্রামের রৌমারীতে তুরা স্থলবন্দর: সীমান্ত বাণিজ্য থেকে পর্যটনের সম্ভাবনা

কে. এম. জাকির রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের রৌমারী উপজেলার তুরা স্থলবন্দর শুধু ব্যবসার কেন্দ্র নয়, বরং উত্তরবঙ্গের অন্যতম পর্যটনকেন্দ্রে পরিণত হওয়ার সম্ভাবনা দেখাচ্ছে। ভারতীয় মেঘালয় পাহাড়ের পাদদেশে অবস্থিত এই এলাকাটি নৈসর্গিক সৌন্দর্য, নীল আকাশ, ঝরনা ও নদীর মিলনের কারণে পর্যটকদের আকর্ষণ করছে।
স্থানীয়দের মতে, তুরা স্থলবন্দর যদি পরিকল্পিতভাবে গড়ে তোলা হয়, তবে এটি দেশের পর্যটন মানচিত্রে বিশেষ স্থান করে নিতে পারবে। এ জন্য উন্নত যোগাযোগ ব্যবস্থা, মানসম্মত আবাসন, খাবার ও পর্যটকদের নিরাপত্তার ব্যবস্থা অপরিহার্য।
বিশেষজ্ঞরা মনে করছেন, পর্যটন ও সীমান্ত বাণিজ্যের সমন্বয় রৌমারীকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করে তুলতে পারে। স্থানীয় কুটির শিল্প ও পণ্য বিক্রির মাধ্যমে হাজারো মানুষের কর্মসংস্থানও সৃষ্টি হবে।
স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, সরকারের পরিকল্পিত উদ্যোগে তুরা স্থলবন্দর হতে পারে উত্তরবঙ্গের ‘দার্জিলিং’ এবং রৌমারী হয়ে উঠবে দেশের অন্যতম পর্যটন ও বাণিজ্যিক হাব।



ফেসবুক কর্নার