June 24, 2026, 3:57 pm
শিরোনাম :
গোপালগঞ্জে লোডশেডিং নিরসনে দ্রুত পদক্ষেপের দাবি এলাকাবাসীর জেলের ছদ্মবেশে অভিযান, নবীনগরে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার রোগীদের ট্রলি সংকট, বালুর বস্তা বহনে ব্যবহৃত হচ্ছে হাসপাতালের ট্রলি খাল খননে জলাবদ্ধতা নিরসন ও কৃষি উন্নয়নের প্রত্যাশা: আমডালায় দুই মন্ত্রীর প্রকল্প পরিদর্শন নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে ধরা, কুষ্টিয়ায় আটক ৪ মেসির জন্মদিনে বিশ্বজুড়ে শুভেচ্ছার জোয়ার, হিলিতেও ভক্তদের উচ্ছ্বাস ইবির ফোকলোর অ্যান্ড সোস্যাল স্টাডিজ বিভাগের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত নারীকে গণধর্ষণের পর হত্যা: নয় মাস পর ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্ত, দুই আসামি গ্রেপ্তার হরমুজে আটকা ১১ হাজারের বেশি নাবিককে উদ্ধার করবে জাতিসংঘ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

নন্দীগ্রামে ‘জিম্মি ইউএনও’ উদ্ধার মহড়া অনুষ্ঠিত

রাকিব বাবু নন্দীগ্রাম বগুড়া

বগুড়ার নন্দীগ্রামে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আরাকে ‘জিম্মি করা হয়েছে’ এমন পরিস্থিতি তৈরি করে আইনশৃঙ্খলা বাহিনী একটি প্রশিক্ষণ মহড়া পরিচালনা করেছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এই মহড়ায় নিরাপত্তা ও জরুরি পদক্ষেপে দ্রুততার সক্ষমতা যাচাই করা হয়।
মহড়ায় নন্দীগ্রাম ৪০ বীর সেনা ক্যাম্পের সেনাসদস্যরা অংশ নেন। ইউএনও কার্যালয়ে ‘দুর্বৃত্ত প্রবেশ’ ও ‘জিম্মি পরিস্থিতি’ সৃষ্টি করে কমান্ডো কায়দায় উদ্ধার, ঝুঁকিপূর্ণ স্থানে প্রবেশ, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের দক্ষতা পরীক্ষা করা হয়।
ইউএনও শারমিন আরা বলেন, জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মাঠ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। মহড়া বাস্তব পরিস্থিতিতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দক্ষতা বৃদ্ধি করবে।
স্থানীয়রা প্রথমে ঘটনাটিকে সত্যি ভেবে আতঙ্কিত হলেও পরে জানা যায়, এটি একটি পরিকল্পিত প্রশিক্ষণ মহড়া



ফেসবুক কর্নার