June 24, 2026, 3:57 pm
শিরোনাম :
গোপালগঞ্জে লোডশেডিং নিরসনে দ্রুত পদক্ষেপের দাবি এলাকাবাসীর জেলের ছদ্মবেশে অভিযান, নবীনগরে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার রোগীদের ট্রলি সংকট, বালুর বস্তা বহনে ব্যবহৃত হচ্ছে হাসপাতালের ট্রলি খাল খননে জলাবদ্ধতা নিরসন ও কৃষি উন্নয়নের প্রত্যাশা: আমডালায় দুই মন্ত্রীর প্রকল্প পরিদর্শন নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে ধরা, কুষ্টিয়ায় আটক ৪ মেসির জন্মদিনে বিশ্বজুড়ে শুভেচ্ছার জোয়ার, হিলিতেও ভক্তদের উচ্ছ্বাস ইবির ফোকলোর অ্যান্ড সোস্যাল স্টাডিজ বিভাগের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত নারীকে গণধর্ষণের পর হত্যা: নয় মাস পর ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্ত, দুই আসামি গ্রেপ্তার হরমুজে আটকা ১১ হাজারের বেশি নাবিককে উদ্ধার করবে জাতিসংঘ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ ডাকাত আটক

অভয়নগর প্রতিবেদক

সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর এক সহযোগীকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে মোংলা কোস্ট গার্ড। অভিযান পরিচালিত হয়েছে “অপারেশন ডেভিল হান্ট ফেজ-২”-এর অংশ হিসেবে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৮ জানুয়ারি দুপুরে মোংলা নালা সংলগ্ন পিকনিক কর্নার থেকে আটক করা হয় ৪০ বছর বয়সী রাসেল হাওলাদারকে। তিনি বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানার বাসিন্দা ও দীর্ঘদিন ধরে করিম শরীফ বাহিনীর সঙ্গে ডাকাতি এবং অস্ত্র-গোলাবারুদের সরবরাহে যুক্ত ছিলেন।
পরবর্তীতে ২৯ জানুয়ারি সকাল ৯ টায় কোস্ট গার্ড, নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে তার কাঠের বোট থেকে ২টি একনলা বন্দুক এবং ৮ রাউন্ড তাঁজা কার্তুজ জব্দ করা হয়।
আটককৃত সহযোগী ও জব্দকৃত অস্ত্র-গোলাবারুদ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রক্রিয়াধীন। কোস্ট গার্ড সুন্দরবনকে দস্যুমুক্ত রাখার জন্য ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।



ফেসবুক কর্নার