June 4, 2026, 10:18 am
শিরোনাম :
ফরিদপুরে বিষাক্ত রাসায়নিক দিয়ে মাছ নিধন, দূষিত পানিতে ভোগান্তিতে ২০ হাজার মানুষ ভাঙ্গায় পুলিশের অভিযানে ৮ পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কালীগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল জমি বিরোধে হামলা ও হত্যার হুমকির অভিযোগ, শ্রীবরদীতে মানববন্ধনে বিচার দাবি ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধর , চালক আটক টাঙ্গাইলে মাদকসহ গ্রামবাসীর হাতে আটক কুখ্যাত মাদক কারবারি ছবুর মহাসড়ক যখন ধান শুকানোর চাতাল: রৌমারীতে বাড়ছে মৃত্যুফাঁদের ঝুঁকি কটিয়াদীতে এ.কে বাশার রতন হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে ফের হামলার অভিযোগ, দ্রুত গ্রেপ্তারের দাবি জবি রোভার স্কাউট গ্রুপের আয়োজনে ৫৩৫তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন বিশ্ব তামাকমুক্ত দিবসে ঝিনাইদহে র‌্যালি ও সচেতনতামূলক আলোচনা

রামপালে নির্বাচন ঘিরে যৌথ বাহিনীর তৎপরতা

আরিফ হাসান রামপাল বাগেরহাট

আসন্ন নির্বাচনকে সামনে রেখে বাগেরহাট জেলার রামপাল উপজেলায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়—সে লক্ষ্যে পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনীসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে যৌথ পেট্রোল টহল জোরদার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল থেকে দিনব্যাপী পরিচালিত এই টহল কার্যক্রমে রামপাল থানা পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্যরা অংশ নেন। তারা উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক, বাজার, নৌঘাট, জনবহুল এলাকা ও ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে টহল দেন এবং সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।
টহল চলাকালে রামপাল উপজেলার তিনটি ইউনিয়নের বিভিন্ন বাজার, সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে যৌথ বাহিনীর সদস্যরা অভিযান পরিচালনা করেন। এ সময় সাধারণ জনগণের সঙ্গে সরাসরি কথা বলে নির্বাচনী আইন মেনে চলা, যেকোনো ধরনের সহিংসতা ও অবৈধ কর্মকাণ্ড থেকে বিরত থাকা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানানো হয়।
আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, নির্বাচনের সময় কোনো ধরনের বিশৃঙ্খলা, ভয়ভীতি কিংবা অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে—সে বিষয়ে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। পাশাপাশি রাস্তা ও বাজার এলাকায় যানজট সৃষ্টি না করা এবং জনসাধারণের স্বাভাবিক চলাচলে বিঘ্ন না ঘটাতে সংশ্লিষ্ট সবাইকে সচেতন থাকার অনুরোধ জানানো হয়।
প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়, নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত যৌথ বাহিনীর টহল কার্যক্রম অব্যাহত থাকবে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
যৌথ পেট্রোল টহলের ফলে রামপাল উপজেলায় বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তারা বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সক্রিয় উপস্থিতির কারণে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাবোধ বৃদ্ধি পেয়েছে এবং নির্বাচনকে ঘিরে স্বস্তির পরিবেশ বিরাজ করছে।



ফেসবুক কর্নার