June 4, 2026, 9:20 am
শিরোনাম :
ফরিদপুরে বিষাক্ত রাসায়নিক দিয়ে মাছ নিধন, দূষিত পানিতে ভোগান্তিতে ২০ হাজার মানুষ ভাঙ্গায় পুলিশের অভিযানে ৮ পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কালীগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল জমি বিরোধে হামলা ও হত্যার হুমকির অভিযোগ, শ্রীবরদীতে মানববন্ধনে বিচার দাবি ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধর , চালক আটক টাঙ্গাইলে মাদকসহ গ্রামবাসীর হাতে আটক কুখ্যাত মাদক কারবারি ছবুর মহাসড়ক যখন ধান শুকানোর চাতাল: রৌমারীতে বাড়ছে মৃত্যুফাঁদের ঝুঁকি কটিয়াদীতে এ.কে বাশার রতন হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে ফের হামলার অভিযোগ, দ্রুত গ্রেপ্তারের দাবি জবি রোভার স্কাউট গ্রুপের আয়োজনে ৫৩৫তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন বিশ্ব তামাকমুক্ত দিবসে ঝিনাইদহে র‌্যালি ও সচেতনতামূলক আলোচনা

মণিরামপুরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনে ৪ প্রার্থীর ৩০ হাজার টাকা জরিমানা

মাসুম বিল্লাহ মনিরামপুর যশোর

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যশোরের মণিরামপুর উপজেলায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চার প্রার্থীর প্রতিনিধিদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে মোট ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় মোট পাঁচটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর আনুমানিক ২টার দিকে শ্যামকুড় ইউনিয়ন পরিষদের প্রবেশপথে নির্বাচনী প্রচারণার ব্যানার ঝুলিয়ে রাখার দায়ে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা ২০২৫-এর ধারা ৭(গ) লঙ্ঘনের অপরাধে কলস প্রতীকের এক স্বতন্ত্র প্রার্থীর প্রতিনিধিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া গাছে নির্বাচনী প্রচারণা সামগ্রী ঝুলানোর অপরাধে একই ধারায় শ্যামকুড় ও চালুয়াহাটি ইউনিয়নে পরিচালিত পৃথক তিনটি মোবাইল কোর্টে ধানের শীষ, হাতপাখা ও লাঙ্গল প্রতীকের প্রার্থীদের প্রতিনিধিদের মোট ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
একই দিনে শ্যামকুড় ইউনিয়নের চিনাটোলা বাজার এলাকায় নির্বাচনী প্রচারণায় আলোকসজ্জা ব্যবহার করায় আচরণবিধিমালা ২০২৫-এর ধারা ১৩(গ) লঙ্ঘনের অভিযোগে ধানের শীষ প্রতীকের প্রার্থীর প্রতিনিধিকে আরও ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
মোট পাঁচটি মোবাইল কোর্টে বিভিন্ন ধারায় চার প্রার্থীর প্রতিনিধিদের কাছ থেকে সর্বমোট ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযান পরিচালনা করেন মণিরামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন এবং যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তাওমীদ হাসান।
অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করে মণিরামপুর থানা পুলিশ এবং অস্থায়ী ক্যাম্পে দায়িত্বে থাকা বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম।
উপজেলা প্রশাসন জানায়, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়ন অব্যাহত থাকবে।



ফেসবুক কর্নার