May 14, 2026, 11:13 am
শিরোনাম :
শ্যামগঞ্জ বাজারে আমিনুল সরকারের বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশের ভয়াবহ চিত্র অতিরিক্ত সোডা ব্যবহার, নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন—জনস্বাস্থ্যে মারাত্মক ঝুঁকির অভিযোগ ইপিজেডে রাস্তা দখল ও চাঁদাবাজির অভিযোগে আতঙ্কে হকার-শ্রমিকরা গর্জনিয়ায় পুলিশের অভিযানে ১ লাখ ইয়াবা উদ্ধার ঝিকরগাছায় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় নৈশপ্রহরীর মৃত্যু যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা: রাঙামাটিতে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড কুড়িগ্রামে খাদে পড়ার উপক্রম স্কুলবাস, অল্পের জন্য রক্ষা পেল শিক্ষার্থীরা শিবচরে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু অতিবর্ষণ ও জলাবদ্ধতায় স্থবির রৌমারী, ১৮৪ মিমি বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন সরকারের উন্নয়ন বার্তা পৌঁছে দিতে গুইমারায় তথ্য অফিসের প্রেস ব্রিফিং ইবি থিয়েটারের নতুন নেতৃত্বে প্রণয় ও জ্যোতি

ময়মনসিংহে ১১ পত্রিকার ডিক্লারেশন বাতিল

Reporter Name

  • ময়মনসিংহে ১১ পত্রিকার ডিক্লারেশন বাতিল
    ময়মনসিংহ ব্যুরো

ময়মনসিংহ থেকে প্রকাশিত ১১টি সংবাদপত্রের ঘোষণাপত্র (ডিক্লারেশন) বাতিল করেছে জেলা প্রশাসন। গত বৃহস্পতিবার (৯ অক্টোবর) এসব সংবাদপত্র বাতিলের আদেশ জারি করা হলেও সোমবার (১৩ অক্টোবর) বিষয়টি জানাজানি হয়।

ডিক্লারেশন বাতিল হওয়া পত্রিকাগুলো হলো- মরহুম আব্দুর রাজ্জাক তালুকদার সম্পাদিত দৈনিক ঈষিকা, এনবিএম ইব্রাহীম খলিল রহিম সম্পাদিত দৈনিক বিশ্বের মুখপত্র, এফএমএ ছালাম সম্পাদিত দৈনিক দেশের খবর, ফরিদা ইয়াসমীন রত্না সম্পাদিত হৃদয়ে বাংলাদেশ।

মো. শামসুল আলম খান সম্পাদিত দৈনিক আজকের ময়মনসিংহ, বিকাশ রায় সম্পাদিত সাপ্তাহিক পরিধি, আ ন ম ফারুক সম্পাদিত দৈনিক আলোকিত ময়মনসিংহ ও দৈনিক দিগন্ত বাংলা, ওমর ফারুক সম্পাদিত দৈনিক কিষানের দেশ, রেবেকা ইয়াসমিন প্রকাশিত দৈনিক জাহান ও নাসির উদ্দিন আহমেদ সম্পাদিত দৈনিক অদম্য বাংলা।

দৈনিক দেশের খবর পত্রিকার সম্পাদক এফএমএ ছালাম বলেন, বাতিলের চিঠি এখনো হাতে পাইনি। এ বিষয়ে হাইকোর্টে যাব।

দৈনিক জাহানের নির্বাহী সম্পাদক হাসিম উদ্দিন এবং দৈনিক আলোকিত ময়মনসিংহ ও দৈনিক দিগন্ত বাংলা সম্পাদক আ ন ম ফারুক বলেন, ডিক্লারেশন বাতিলের চিঠি এখনো হাতে পাইনি।

ময়মনসিংহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) উম্মে হাবীবা মীরা বলেন, ছাপাখানা ও প্রকাশনা (ঘোষণা ও নিবন্ধীকরণ) আইনের কিছু ধারা লঙ্ঘণ করে পত্রিকাগুলো প্রকাশিত হচ্ছিল তাই তাদের ডিক্লারেশন বাতিল করা হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের ৮ এপ্রিল ময়মনসিংহ থেকে প্রকাশিত ১৩টি পত্রিকার দুটি পাতায় সব প্রতিবেদন হুবহু প্রকাশ করায় পত্রিকাগুলোর সম্পাদক ও প্রকাশকদের কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছিল জেলা প্রশাসন।

শোকজ করা ১৩টি পত্রিকার মধ্যে মো. আফসর উদ্দিন সম্পাদিত দৈনিক সবুজ ও এমএ মতিন সম্পাদিত দৈনিক নিউ টাইমস ছাড়া বাকি ১১টি পত্রিকার ডিক্লারেশন বাতিল করা হয়।



ফেসবুক কর্নার