June 24, 2026, 2:59 am
শিরোনাম :
হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড জলবায়ু অর্থায়ন ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আরও সহজলভ্য করার আহ্বান জনসচেতনতা বৃদ্ধি ছাড়া দুর্নীতি নির্মূল সম্ভব নয় পঞ্চগড়ে মাতৃত্বকালীন ভাতায় স্বজনপ্রীতির অভিযোগ যোগ্যরা বঞ্চিত, সুবিধা পাচ্ছেন অযোগ্যরা; তদন্তের আশ্বাস প্রশাসনের অপপ্রচার ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে মানিকগঞ্জজুড়ে বিএনপির বিক্ষোভ

‘৫০ লাখ নয়, বৈধ উৎস দেখাতে পারলে ৫ কোটি টাকাও বহনে বাধা নেই’

মোঃ ইসমাইল হোসেন

নির্বাচনের সময় অর্থ বহনের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো সীমা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, টাকার উৎস ও ব্যবহারের বৈধ খাত প্রমাণ করা গেলে ৫০ লাখ নয়, প্রয়োজনে ৫ কোটি টাকা বহনেও আইনগত বাধা নেই।
বুধবার (১১ ফেব্রুয়ারি) ভোটের সময় টাকা পরিবহনের সীমা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে গণমাধ্যমকে তিনি এ কথা জানান।
ইসি সচিব বলেন, অর্থ যদি বৈধভাবে উপার্জিত হয় এবং এর উৎস যথাযথভাবে দেখানো যায়, তাহলে ব্যক্তি তার প্রয়োজন অনুযায়ী যেকোনো পরিমাণ অর্থ বহন করতে পারবেন। এ ক্ষেত্রে কোনো নির্দিষ্ট সীমা নির্ধারিত নেই।
তবে তিনি স্পষ্ট করে বলেন, বহন করা অর্থ যদি নির্বাচনে কাউকে প্রভাবিত করার উদ্দেশ্যে ব্যবহার করা হয়, তাহলে বিষয়টি তদন্ত করবে নির্বাচন সংশ্লিষ্ট অনুসন্ধান ও বিচারিক কমিটি। আর অর্থের উৎস অবৈধ হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা বাহিনী।
এদিকে বুধবার দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে ৫০ লাখ টাকাসহ আটক করেছে সৈয়দপুর বিমানবন্দর থানা পুলিশ। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।



ফেসবুক কর্নার