April 23, 2026, 5:22 pm
শিরোনাম :
তীব্র গরমে অভিভাবকদের পাশে দাঁড়ালেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহীন মাহমুদ ডাক্তার হওয়ার স্বপ্নে এগিয়ে চলা তাপস্বীর পাশে জেলা পরিষদ বাগমারায় ৭ মাসের শিশুকে নিয়ে নিখোঁজ গৃহবধূ, উৎকণ্ঠায় পরিবার শিবগঞ্জে টানা চুরির ঘটনায় আতঙ্ক, চার দিনে ১৩ বাড়িতে সিঁধ কাটা মান্দায় জমি বিরোধে সাত বিঘার বোরো ধান কেটে নেওয়ার অভিযোগ ব্যবসা নিয়ে সংঘর্ষ মামলায় এনায়েতনগর যুবদলের তিন নেতা জামিনে মুক্তির পথে সিংগাইরে নারীর মরদেহ উদ্ধার, রহস্য উদঘাটনে ময়নাতদন্তের অপেক্ষায় পুলিশ শেরপুরে জমি দখলের অভিযোগে উত্তেজনা, জোরপূর্বক ঘর নির্মাণের দাবি ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসকের বিরুদ্ধে শিক্ষকম্পতিকে লাঞ্ছনার অভিযোগ কমলনগরে ‘খলিল বাহিনী’ আতঙ্ক: ধর্ষণচেষ্টা, চুরি-ডাকাতির অভিযোগে উত্তাল জনপদ

সিরাজগঞ্জে নির্বাচন-পরবর্তী সংঘর্ষে নারী-শিশুসহ ৭ আহত

হাবিবুল্লাহ

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মাধাইনগর ইউনিয়নের গুড়মা গ্রামে শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে নির্বাচন-পরবর্তী বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী ও শিশুসহ সাতজন আহত হয়েছেন।
আহতরা হলেন— সিয়াম হোসেন (১৩), সুলতান মাহমুদ (৩২), সবুরা খাতুন (২৬), রহিম হোসেন (৩০), আব্দুল গফুর (৩২), মোছা. মোস্তারিন পারভীন (৩০) এবং রেহেনা খাতুন (২০)। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর হওয়ায় প্রথমে তাড়াশ ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁদের সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোটের দিন সকালে মাধাইনগর ইউনিয়নের বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আমিন উদ্দিন গ্রামের কয়েকটি পরিবারের সদস্যদের ভোট দিতে কেন্দ্রে যাওয়ার অনুরোধ করেন। তবে ওই পরিবারগুলোর সদস্যরা তাঁর কথা না শুনে একই দলের আরেক নেতা মো. নাসির উদ্দিনের আহ্বানে কেন্দ্রে যান। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এর জেরে শনিবার সকালে একদল ব্যক্তি গুড়মা গ্রামে গিয়ে লাঠিসোটা নিয়ে সংশ্লিষ্ট পরিবারগুলোর সদস্যদের ওপর হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।
তবে অভিযোগ অস্বীকার করেছেন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আমিন উদ্দিন। এ বিষয়ে তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি স. ম. আফসার আলী বলেন, “ঘটনায় জড়িত উভয় পক্ষই বিএনপির সদস্য। বিষয়টি জানার পর আমি হাসপাতালে গিয়ে আহতদের চিকিৎসার ব্যবস্থা করেছি। পরবর্তীতে গ্রামে বসে উভয় পক্ষের মধ্যে সমাধানের চেষ্টা করা হবে।”
ওসি মো. হাবিবুর রহমান জানান, এখন পর্যন্ত এ ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নজরদারি জোরদার করা হয়েছে।



ফেসবুক কর্নার