June 24, 2026, 3:01 am
শিরোনাম :
হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড জলবায়ু অর্থায়ন ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আরও সহজলভ্য করার আহ্বান জনসচেতনতা বৃদ্ধি ছাড়া দুর্নীতি নির্মূল সম্ভব নয় পঞ্চগড়ে মাতৃত্বকালীন ভাতায় স্বজনপ্রীতির অভিযোগ যোগ্যরা বঞ্চিত, সুবিধা পাচ্ছেন অযোগ্যরা; তদন্তের আশ্বাস প্রশাসনের অপপ্রচার ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে মানিকগঞ্জজুড়ে বিএনপির বিক্ষোভ

নাটোরে নির্বাচন-পরবর্তী সংঘর্ষে ইউনিয়ন জামায়াতের আমীরসহ ৭জন আহত

মুনজুরুল রহমান নাটোর

নাটোরের বড়াইগ্রামে নির্বাচন-পরবর্তী সহিংসতায় জামায়াত ও বিএনপির সংঘর্ষে ইউনিয়ন জামায়াতের আমীরসহ সাতজন আহত হয়েছেন। শনিবার দুপুরে ধানাইদহ এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় নগর ইউনিয়ন জামায়াতের আমীর হাসিনুর রহমানসহ দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, নির্বাচনের পরদিন শুক্রবার বিকেলে ধানাইদহ বাজারে জামায়াত কর্মী সাব্বিরকে মারপিট করে বিএনপির নেতা-কর্মীরা। এর জের ধরে শনিবার বেলা সাড়ে এগারোটার দিকে দুই পক্ষের সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ও এলাকাবাসী আহতদের উদ্ধার করে এবং হাসপাতালে প্রেরণ করে। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে।



ফেসবুক কর্নার