June 24, 2026, 2:11 am
শিরোনাম :
হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড জলবায়ু অর্থায়ন ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আরও সহজলভ্য করার আহ্বান জনসচেতনতা বৃদ্ধি ছাড়া দুর্নীতি নির্মূল সম্ভব নয় পঞ্চগড়ে মাতৃত্বকালীন ভাতায় স্বজনপ্রীতির অভিযোগ যোগ্যরা বঞ্চিত, সুবিধা পাচ্ছেন অযোগ্যরা; তদন্তের আশ্বাস প্রশাসনের অপপ্রচার ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে মানিকগঞ্জজুড়ে বিএনপির বিক্ষোভ

পটিয়া নির্বাচনে ৬ প্রার্থী হারালেন জামানত

অভয়নগর প্রতিবেদক

চট্টগ্রামের পটিয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীসহ ছয় প্রার্থীর ভোট জামানত বাতিল হয়েছে।
পটিয়া নির্বাচনী অফিস সূত্রে জানা যায়, গন প্রতিনিধিত্ব আদেশের (আরপিও) ১৭ ও ৪১ অনুচ্ছেদ অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার সঙ্গে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা জামানত হিসেবে জমা দিতে হয়। নির্বাচনী আইন অনুযায়ী, কোনো প্রার্থী যদি সংশ্লিষ্ট সংসদীয় আসনে বৈধ ভোটের কমপক্ষে ১২.৫ শতাংশ ভোট না পান, তবে তার জামানত বাতিল বলে গণ্য হবে।
ফলাফলে দেখা যায়, জামায়াতে ইসলামী প্রার্থী মোহাম্মদ ফরিদুল আলম ২০,৯৪২ ভোট, ইনসানিয়াত বিপ্লব প্রার্থী মোহাম্মদ আবু তালেব ৯২৩ ভোট, ইসলামী আন্দোলনের এস এম বেলাল ৮৭৯ ভোট, জাতীয় পার্টির সিরাজুল ইসলাম চৌধুরী ৭২৫ ভোট, স্বতন্ত্র প্রার্থী সাখাওয়াত হোসেন ২৩৫ ভোট এবং এলডিপি প্রার্থী এম এয়াকুব আলী ১০২ ভোট পেয়ে ১২.৫ শতাংশ ভোট অর্জনে ব্যর্থ হয়েছেন। ফলে তাদের ভোটের জামানত বাতিল হয়।
এদিকে, ইসলামি ফ্রন্টের পীরজাদা ছৈয়দ এয়ার মোহাম্মদ পেয়ারু ২৮,৭৭৭ ভোট পেয়ে প্রয়োজনীয় ভোট শতকরা ১২.৫ অর্জন করায় তার ভোটের জামানত বহাল আছে।
পটিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু জাফর সালেহ জানান, নির্বাচন সংক্রান্ত সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করে নির্বাচন কমিশনারের কাছে পাঠানোর পর পরবর্তী নির্দেশনা প্রার্থীদের জানানো হবে।



ফেসবুক কর্নার