June 4, 2026, 1:45 am
শিরোনাম :
ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধর , চালক আটক টাঙ্গাইলে মাদকসহ গ্রামবাসীর হাতে আটক কুখ্যাত মাদক কারবারি ছবুর মহাসড়ক যখন ধান শুকানোর চাতাল: রৌমারীতে বাড়ছে মৃত্যুফাঁদের ঝুঁকি কটিয়াদীতে এ.কে বাশার রতন হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে ফের হামলার অভিযোগ, দ্রুত গ্রেপ্তারের দাবি জবি রোভার স্কাউট গ্রুপের আয়োজনে ৫৩৫তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন বিশ্ব তামাকমুক্ত দিবসে ঝিনাইদহে র‌্যালি ও সচেতনতামূলক আলোচনা ভোররাতের আগুনে পুড়ল হোটেল ও তেলের দোকান, ক্ষতি প্রায় ৫০ লাখ টাকা দুস্থদের মাঝে ১০ লাখ টাকার আর্থিক সহায়তা বিতরণ মায়ের কঙ্কালসার দেহ আর সফল সন্তানদের বিবেক: এক নির্মম সামাজিক বাস্তবতা নওগাঁয় মাদক ব্যবসার অভিযোগে ক্ষোভ, অভিযুক্ত নারীকে ঘিরে প্রশ্ন

হিরো আলম গ্রেফতার

Reporter Name

স্টাফ রিপোর্টার।
আলোচিত কনটেন্ট নির্মাতা আশরাফুল আলম ওরফে হিরো আলমকে গ্রেফতার করেছে পুলিশ। তার প্রাক্তন স্ত্রী রিয়া মনির দায়ের করা একটি মামলায় শনিবার (১৫ নভেম্বর) দুপুরে রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারের আগে তার বিরুদ্ধে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান গ্রেফতারি পরোয়ানা জারি করার পর সেই আদেশ বাস্তবায়নেই হিরো আলমকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, হিরো আলমের বিরুদ্ধে তার প্রাক্তন স্ত্রীর করা মামলায় হত্যাচেষ্টা, শারীরিক নির্যাতন এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ আনা হয়েছে। মামলায় হিরো আলমের সঙ্গে আহসান হাবিব সেলিম নামের আরও একজনকে আসামি করা হয়েছে। তার বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে। তাকে গ্রেফতারের জন্য আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।
হিরো আলম গ্রেফতারের খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। ঘটনার পর তার আইনজীবী আদালতে আইনগত সহায়তার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।



ফেসবুক কর্নার