July 14, 2026, 6:00 am
শিরোনাম :
বেহাল কলকলিয়া-চন্ডিডহর সড়ক, প্রতিদিন ঘটছে দুর্ঘটনা কোটাবিরোধী আন্দোলনে শহীদ আবু সাঈদের বিশ্ববিদ্যালয়ে এখনো কোটায় ভর্তি বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪ ‘দুই কোটি টাকা দেন, নইলে ব্যবসা গুটিয়ে ফেলেন’, ডেভিড ইমনের হুমকি তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক, অতঃপর… সংবিধান সংশোধনে বিশেষ কমিটি, বিরোধী দলের ওয়াকআউট ‘দেশ যখন বন্যার পানিতে তলিয়ে যাচ্ছে প্রধানমন্ত্রী তখন সেলফি তোলায় ব্যস্ত’ সাপে কামড়ালে যে ভুল করলে হতে পারে নিশ্চিত মৃত্যু দীর্ঘ স্ট্যাটাস দিয়ে ছাত্রশিবির থেকে বিদায় নিলেন সাদিক কায়েম মোবাইলে গেম খেলতে না দেওয়ায় প্রথম শ্রেণির ছাত্রের আত্মহত্যা

আখাউড়ায় রমজানকে সামনে রেখে বাজারে মোবাইল কোর্ট, তিন ব্যবসায়ীকে জরিমানা

অভয়নগর প্রতিবেদক

রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর নিয়ন্ত্রণে আখাউড়া পৌরশহরের সড়ক বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করা ও নির্ধারিত দামের চেয়ে বেশি দামে পণ্য বিক্রির দায়ে তিন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, সড়ক বাজার এলাকায় অভিযান চালিয়ে কয়েকটি সবজি ও মুরগির দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করার প্রমাণ পাওয়া যায়। এছাড়া কিছু দোকানে অতিরিক্ত দামে পণ্য বিক্রির অভিযোগও সত্যতা পায়।
ভ্রাম্যমাণ আদালত দুটি দোকানকে ২ হাজার টাকা করে মোট ৪ হাজার টাকা এবং অপর একটি দোকানকে ১ হাজার টাকা জরিমানা করেন। এ সময় সংশ্লিষ্ট ব্যবসায়ীদের ভবিষ্যতে সব পণ্যের মূল্য তালিকা স্পষ্টভাবে প্রদর্শনের নির্দেশ দেওয়া হয় এবং ভোক্তাদের সঙ্গে প্রতারণামূলক আচরণ না করার জন্য সতর্ক করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)। তিনি জানান, রমজান মাসে বাজার স্থিতিশীল রাখা এবং সাধারণ মানুষের স্বার্থ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উপজেলা প্রশাসন আরও জানায়, কেউ অতিরিক্ত দামে পণ্য বিক্রি বা মূল্য তালিকা প্রদর্শনে ব্যর্থ হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে বাজার মনিটরিং কার্যক্রম নিয়মিত চালিয়ে যাওয়ার কথাও জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।



ফেসবুক কর্নার