June 24, 2026, 3:58 pm
শিরোনাম :
গোপালগঞ্জে লোডশেডিং নিরসনে দ্রুত পদক্ষেপের দাবি এলাকাবাসীর জেলের ছদ্মবেশে অভিযান, নবীনগরে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার রোগীদের ট্রলি সংকট, বালুর বস্তা বহনে ব্যবহৃত হচ্ছে হাসপাতালের ট্রলি খাল খননে জলাবদ্ধতা নিরসন ও কৃষি উন্নয়নের প্রত্যাশা: আমডালায় দুই মন্ত্রীর প্রকল্প পরিদর্শন নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে ধরা, কুষ্টিয়ায় আটক ৪ মেসির জন্মদিনে বিশ্বজুড়ে শুভেচ্ছার জোয়ার, হিলিতেও ভক্তদের উচ্ছ্বাস ইবির ফোকলোর অ্যান্ড সোস্যাল স্টাডিজ বিভাগের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত নারীকে গণধর্ষণের পর হত্যা: নয় মাস পর ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্ত, দুই আসামি গ্রেপ্তার হরমুজে আটকা ১১ হাজারের বেশি নাবিককে উদ্ধার করবে জাতিসংঘ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

ঘরের মালামাল লুট ও সঙ্ঘবদ্ধ ধর্ষণ, তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ

নয়ন চৌধুরী

ভোলার চরফ্যাশনে তিন সন্তানের জননী এক গৃহবধূর ঘরে প্রবেশ করে ২ ভরি স্বর্ণ ও ৪ লাখ টাকা লুট এবং শয়নকক্ষে তাকে অবরুদ্ধ করে সঙ্ঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে নুর করিম, হানিফ ও নাজমুল নামে তিন যুবকের বিরুদ্ধে। ঘটনার সময় শিশু সন্তানদের চিৎকারে অভিযুক্তরা পালিয়ে যায় এবং শিশুরা তাদের মাকে উদ্ধার করে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) ভুক্তভোগী গৃহবধূ চরফ্যাশন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
পুলিশ ও ভুক্তভোগী জানান, মঙ্গলবার রাতে আবদুল্লাহপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে গৃহবধূ তার বাড়ি সংলগ্ন স্থানে জমি কেনার জন্য ব্যাংক থেকে ৪ লাখ টাকা নিয়ে বাড়ি ফেরেন। রাতের অন্ধকারে ভুলবশত ঘরের সিঁড়ির চিলে খোলা গেইটের সুযোগ নিয়ে নুর করিম ও তার সহযোগীরা হামলা চালিয়ে তার হাত-মুখ বেঁধে রাখে, শিশু সন্তানদের অন্য কক্ষে আটকায় এবং মালামাল লুট করে। এরপর গৃহবধূকে শয়নকক্ষে অবরুদ্ধ করে তারা সঙ্ঘবদ্ধ ধর্ষণ করে।
চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মাখলুকুর রহমান জানান, ধর্ষণের শিকার মহিলা হাসপাতালে এসে প্রাথমিক চিকিৎসা পেয়েছেন। চরফ্যাশন থানার ওসি জাহাঙ্গীর বাদশা জানিয়েছেন, লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের হয়েছে, তদন্ত চলছে এবং পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্ত নুর করিম ঘটনার সঙ্গে তার সংশ্লিষ্টতা অস্বীকার করেছেন।



ফেসবুক কর্নার