June 24, 2026, 3:58 pm
শিরোনাম :
গোপালগঞ্জে লোডশেডিং নিরসনে দ্রুত পদক্ষেপের দাবি এলাকাবাসীর জেলের ছদ্মবেশে অভিযান, নবীনগরে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার রোগীদের ট্রলি সংকট, বালুর বস্তা বহনে ব্যবহৃত হচ্ছে হাসপাতালের ট্রলি খাল খননে জলাবদ্ধতা নিরসন ও কৃষি উন্নয়নের প্রত্যাশা: আমডালায় দুই মন্ত্রীর প্রকল্প পরিদর্শন নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে ধরা, কুষ্টিয়ায় আটক ৪ মেসির জন্মদিনে বিশ্বজুড়ে শুভেচ্ছার জোয়ার, হিলিতেও ভক্তদের উচ্ছ্বাস ইবির ফোকলোর অ্যান্ড সোস্যাল স্টাডিজ বিভাগের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত নারীকে গণধর্ষণের পর হত্যা: নয় মাস পর ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্ত, দুই আসামি গ্রেপ্তার হরমুজে আটকা ১১ হাজারের বেশি নাবিককে উদ্ধার করবে জাতিসংঘ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

নওগাঁয় খাসির আড়ালে ‘কুকুর জবাই’, ২৫ কেজি মাংস জব্দ

অভয়নগর প্রতিবেদক

ধামইরহাট উপজেলার মঙ্গলবাড়ী বাজারে কুকুর জবাই করে ‘খাসির মাংস’ হিসেবে বিক্রির চেষ্টার অভিযোগে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঘটনাস্থল থেকে আনুমানিক ২৫ কেজি মাংস, একটি জবাই করা কুকুরের মাথা ও চামড়া জব্দ করেছে পুলিশ।
স্থানীয়দের অভিযোগ, এনতাজুল ও তার সহযোগী দুলু মৌলভী দীর্ঘদিন ধরে বাজারে খাসির আড়ালে কুকুর মাংস বিক্রি করতেন। রোববার সকালে সন্দেহজনক কর্মকাণ্ড লক্ষ্য করে স্থানীয়রা দোকানে গিয়ে জবাই করা কুকুরের আলামত পান। খবর ছড়িয়ে পড়তেই শত শত নারী-পুরুষ বাজারে ভিড় করেন। অভিযুক্তরা দোকানের মাংস ফেলে পালিয়ে যান।
ধামইরহাট থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং জবাই করা কুকুরের মাথা, চামড়া ও মাংস জব্দ করে আইনগত প্রক্রিয়া শুরু করেছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেছুর রহমান জানিয়েছেন, “তদন্ত চলছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।” স্থানীয়রা দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন। পুলিশ পলাতক দুই অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য অভিযান চালাচ্ছে।



ফেসবুক কর্নার