June 4, 2026, 6:56 am
শিরোনাম :
ভাঙ্গায় পুলিশের অভিযানে ৮ পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কালীগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল জমি বিরোধে হামলা ও হত্যার হুমকির অভিযোগ, শ্রীবরদীতে মানববন্ধনে বিচার দাবি ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধর , চালক আটক টাঙ্গাইলে মাদকসহ গ্রামবাসীর হাতে আটক কুখ্যাত মাদক কারবারি ছবুর মহাসড়ক যখন ধান শুকানোর চাতাল: রৌমারীতে বাড়ছে মৃত্যুফাঁদের ঝুঁকি কটিয়াদীতে এ.কে বাশার রতন হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে ফের হামলার অভিযোগ, দ্রুত গ্রেপ্তারের দাবি জবি রোভার স্কাউট গ্রুপের আয়োজনে ৫৩৫তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন বিশ্ব তামাকমুক্ত দিবসে ঝিনাইদহে র‌্যালি ও সচেতনতামূলক আলোচনা ভোররাতের আগুনে পুড়ল হোটেল ও তেলের দোকান, ক্ষতি প্রায় ৫০ লাখ টাকা

খাগড়াছড়িতে জাল নোটসহ নারী আটক

অভয়নগর প্রতিবেদক

খাগড়াছড়ি সদর উপজেলার ধর্মঘর এলাকায় জাল নোটসহ এক নারীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রবিবার (১৫ ফেব্রুয়ারি ২০২৬) রাত আনুমানিক ৯টা ৫০ মিনিটে এ ঘটনা ঘটে।
খাগড়াছড়ি সদর জোনের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে স্থানীয় পাহাড়ি জনগণের সহযোগিতায় ধর্মঘর এলাকার বাদল টেলিকমের একটি বিকাশ এজেন্ট দোকান থেকে শারমিন আক্তার (তালাকপ্রাপ্ত) নামে এক নারীকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে নগদ ৫০ হাজার টাকার জাল নোটের একটি বান্ডিল উদ্ধার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
খবর পেয়ে খাগড়াছড়ি সদর থানার এসআই জাকিরের নেতৃত্বে একটি মোবাইল পেট্রোল টিম ঘটনাস্থলে পৌঁছে আটক নারীকে থানার হেফাজতে নেয়। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাল নোটের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
আটক নারীর অস্থায়ী ঠিকানা খাগড়াছড়ি সদরের আনন্দনগর এলাকায় একটি ভাড়া বাসা। তার স্থায়ী ঠিকানা কুমিল্লা জেলার মুরাদনগর থানার মেটানগর গ্রামে বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, জাল নোট উদ্ধারের ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে এ চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।
স্থানীয়দের মতে, সময়মতো আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় একটি বড় ধরনের আর্থিক প্রতারণা প্রতিরোধ করা সম্ভব হয়েছে। এলাকায় যাতে জাল টাকার বিস্তার না ঘটে, সে জন্য নিয়মিত নজরদারির দাবি জানিয়েছেন সচেতন মহল।



ফেসবুক কর্নার