June 4, 2026, 9:03 am
শিরোনাম :
ফরিদপুরে বিষাক্ত রাসায়নিক দিয়ে মাছ নিধন, দূষিত পানিতে ভোগান্তিতে ২০ হাজার মানুষ ভাঙ্গায় পুলিশের অভিযানে ৮ পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কালীগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল জমি বিরোধে হামলা ও হত্যার হুমকির অভিযোগ, শ্রীবরদীতে মানববন্ধনে বিচার দাবি ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধর , চালক আটক টাঙ্গাইলে মাদকসহ গ্রামবাসীর হাতে আটক কুখ্যাত মাদক কারবারি ছবুর মহাসড়ক যখন ধান শুকানোর চাতাল: রৌমারীতে বাড়ছে মৃত্যুফাঁদের ঝুঁকি কটিয়াদীতে এ.কে বাশার রতন হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে ফের হামলার অভিযোগ, দ্রুত গ্রেপ্তারের দাবি জবি রোভার স্কাউট গ্রুপের আয়োজনে ৫৩৫তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন বিশ্ব তামাকমুক্ত দিবসে ঝিনাইদহে র‌্যালি ও সচেতনতামূলক আলোচনা

চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণ: গ্রেপ্তার যুবলীগ নেতা

নবী ওলিউল্লাহ

চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণে দুইজন নিহত হওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে জেলা যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তি মো. শরিফ উদ্দিন ওরফে দুলাল (৪০)। তিনি বাংলাদেশ আওয়ামী যুবলীগ-এর চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি। তার পিতা মৃত মকবুল হোসেন। স্থায়ী ঠিকানা চাঁপাইনবাবগঞ্জ জেলার চরবাগডাঙ্গা ফাটাপাড়া এলাকায়। বর্তমানে তিনি রাজশাহী মহানগরীর নতুন বিলশিমলা এলাকায় বসবাস করতেন।
পুলিশ জানায়, তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ১৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ রাত আনুমানিক ১২টা ৩৫ মিনিটে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-এর সামনে পাকা রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর যথাযথ পুলিশ এসকর্টের মাধ্যমে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণের ঘটনায় দুইজন নিহত হন। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের ঘটনার পেছনের কারণ উদ্ঘাটন এবং অন্যান্য জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।



ফেসবুক কর্নার