June 24, 2026, 7:22 am
শিরোনাম :
নারীকে গণধর্ষণের পর হত্যা: নয় মাস পর ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্ত, দুই আসামি গ্রেপ্তার হরমুজে আটকা ১১ হাজারের বেশি নাবিককে উদ্ধার করবে জাতিসংঘ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী মেধা ও যোগ্যতার কঠিন পরীক্ষায় নওগাঁয় ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রম অব্যাহত হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড

বাগেরহাট কারাগারে ভারতীয় জেলের মৃত্যু

Reporter Name

মো. মিজানুর রহমান সাগর বাগেরহাট প্রতিনিধি।
বাগেরহাট জেলা কারাগারে বাবুল দাস (২৫) নামে এক ভারতীয় জেলের মৃত্যু হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) দুপুরে বাগেরহাট সদর হাসপাতালের মর্গে তার মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়। মৃত বাবুল দাস ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার নির্মল দাসের ছেলে।
কারাগার সূত্র জানায়, শুক্রবার রাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বাবুল দাসের মৃত্যু হয়।
বাগেরহাট কারাগারের সুপার মোস্তফা কামাল জানান, গত ১৫ জুলাই বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশের অভিযোগে কোস্টগার্ড ৩৪ জন ভারতীয় জেলেকে আটক করে মোংলা থানায় হস্তান্তর করে। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়। বর্তমানে বাগেরহাট কারাগারে ৭১ জন ভারতীয় নাগরিক আটক রয়েছেন।
তিনি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে মর্গের হিমাগারে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন হলে মরদেহ হস্তান্তর করা হবে।



ফেসবুক কর্নার