May 14, 2026, 4:07 pm
শিরোনাম :
ইবিতে গ্রীন ভয়েসের আত্মরক্ষা প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ জাককানইবির নতুন উপাচার্য হলেন অধ্যাপক ড. মোশাররফ হোসেন বিষমুক্ত খাদ্য উৎপাদনে কৃষকদের এগিয়ে আসার আহ্বান মুকসুদপুরে পার্টনার কংগ্রেস অনুষ্ঠানে অতিরিক্ত পরিচালক খয়ের উদ্দিন মোল্লা উপবন এক্সপ্রেসের টয়লেট থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার শ্যামগঞ্জ বাজারে আমিনুল সরকারের বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশের ভয়াবহ চিত্র অতিরিক্ত সোডা ব্যবহার, নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন—জনস্বাস্থ্যে মারাত্মক ঝুঁকির অভিযোগ ইপিজেডে রাস্তা দখল ও চাঁদাবাজির অভিযোগে আতঙ্কে হকার-শ্রমিকরা গর্জনিয়ায় পুলিশের অভিযানে ১ লাখ ইয়াবা উদ্ধার ঝিকরগাছায় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় নৈশপ্রহরীর মৃত্যু যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা: রাঙামাটিতে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড কুড়িগ্রামে খাদে পড়ার উপক্রম স্কুলবাস, অল্পের জন্য রক্ষা পেল শিক্ষার্থীরা

বান্দরবানে জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

রাসেল লামা বান্দরবান

বান্দরবান পার্বত্য জেলা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে ১৬ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দে জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। প্যারেডে পুলিশ লাইন্স, থানা, তদন্ত কেন্দ্র, ফাঁড়ি, ক্যাম্প ও বিভিন্ন ইউনিটের ইনচার্জসহ সব পর্যায়ের পুলিশ সদস্যরা অংশগ্রহণ করেন। শৃঙ্খলা, শারীরিক সক্ষমতা ও পেশাদারিত্ব প্রদর্শনের মধ্য দিয়ে আয়োজনটি সম্পন্ন হয়।
প্যারেডে অভিবাদন গ্রহণ ও পরিদর্শন করেন জেলার পুলিশ সুপার মোঃ আবদুর রহমান। মাস্টার প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ফরহাদ সরদার, পিপিএম। এ সময় পুলিশ সুপার অংশগ্রহণকারী অফিসার ও ফোর্সদের শারীরিক ফিটনেস ও টার্নআউট মূল্যায়ন করে জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করেন।
প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সুপার সন্তোষ প্রকাশ করে বলেন, আইন-শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশকে টিমওয়ার্কের মাধ্যমে আরও বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে। তিনি জনবান্ধব ও পুলিশবান্ধব মনোভাব নিয়ে দায়িত্ব পালনের নির্দেশনা দেন এবং ন্যায়, নিষ্ঠা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে জনগণকে সেবা নিশ্চিত করার আহ্বান জানান। অনুষ্ঠানে জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন ইউনিটের সদস্যরা উপস্থিত ছিলেন।



ফেসবুক কর্নার