June 3, 2026, 11:48 pm
শিরোনাম :
ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধর , চালক আটক টাঙ্গাইলে মাদকসহ গ্রামবাসীর হাতে আটক কুখ্যাত মাদক কারবারি ছবুর মহাসড়ক যখন ধান শুকানোর চাতাল: রৌমারীতে বাড়ছে মৃত্যুফাঁদের ঝুঁকি কটিয়াদীতে এ.কে বাশার রতন হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে ফের হামলার অভিযোগ, দ্রুত গ্রেপ্তারের দাবি জবি রোভার স্কাউট গ্রুপের আয়োজনে ৫৩৫তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন বিশ্ব তামাকমুক্ত দিবসে ঝিনাইদহে র‌্যালি ও সচেতনতামূলক আলোচনা ভোররাতের আগুনে পুড়ল হোটেল ও তেলের দোকান, ক্ষতি প্রায় ৫০ লাখ টাকা দুস্থদের মাঝে ১০ লাখ টাকার আর্থিক সহায়তা বিতরণ মায়ের কঙ্কালসার দেহ আর সফল সন্তানদের বিবেক: এক নির্মম সামাজিক বাস্তবতা নওগাঁয় মাদক ব্যবসার অভিযোগে ক্ষোভ, অভিযুক্ত নারীকে ঘিরে প্রশ্ন

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের প্রেস বিজ্ঞপ্তি

অভয়নগর প্রতিবেদক

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ মালিকানাধীন পূর্ব পতেঙ্গা ১৪ নং খাল সংলগ্ন ১০.৬৬ একর জায়গা নিয়ে বিভিন্ন অনলাইন পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে বন্দর কর্তৃপক্ষ একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, উন্মুক্ত দরপত্রে প্রাপ্ত রেট অনুযায়ী ট্রান্সমেরিন লজিস্টিকস লিমিটেডকে বরাদ্দ প্রদানের জন্য নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। চবক বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী এ বরাদ্দ প্রতি ছয় মাস পরপর নবায়নযোগ্য এবং প্রয়োজনে যে কোনো সময় ইজারা/লাইসেন্স/বরাদ্দ বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
বন্দর কর্তৃপক্ষের ভূমি ব্যবস্থাপনা নীতিমালা ১৯৯৮-এর ৬ নম্বর বিধি অনুসারে, সংরক্ষিত এলাকার বাইরে যে কোনো ভূ-সম্পত্তি বা স্থাপনা দরপত্র ছাড়াই সর্বোচ্চ ছয় মাসের জন্য ভাড়া বা লাইসেন্স প্রদানের বিধান রয়েছে। উক্ত নীতিমালা অনুসরণ করেই বরাদ্দের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ১০.৬৬ একর জায়গার বিপরীতে চবক বাৎসরিক মোট ২২,৮৪,২৮,৫৭২ টাকা রাজস্ব পাবে, যেখানে পূর্বে একই জায়গা থেকে বাৎসরিক আয় ছিল ১,২৫,৫৪,৪০০ টাকা। ফলে বর্তমান বরাদ্দের মাধ্যমে প্রায় ১৮ গুণ বেশি রাজস্ব অর্জিত হচ্ছে। তবে এখন পর্যন্ত ট্রান্সমেরিন লজিস্টিকস লিমিটেডের সঙ্গে এ বিষয়ে কোনো চুক্তি সম্পাদিত হয়নি বলেও স্পষ্ট করা হয়েছে।
বন্দর কর্তৃপক্ষ প্রকাশিত সংবাদকে সম্পূর্ণ বিভ্রান্তিকর ও অনুমাননির্ভর বলে উল্লেখ করে সংশ্লিষ্ট সবাইকে এ ধরনের তথ্যে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে।



ফেসবুক কর্নার