June 24, 2026, 2:38 pm
শিরোনাম :
রোগীদের ট্রলি সংকট, বালুর বস্তা বহনে ব্যবহৃত হচ্ছে হাসপাতালের ট্রলি খাল খননে জলাবদ্ধতা নিরসন ও কৃষি উন্নয়নের প্রত্যাশা: আমডালায় দুই মন্ত্রীর প্রকল্প পরিদর্শন নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে ধরা, কুষ্টিয়ায় আটক ৪ মেসির জন্মদিনে বিশ্বজুড়ে শুভেচ্ছার জোয়ার, হিলিতেও ভক্তদের উচ্ছ্বাস ইবির ফোকলোর অ্যান্ড সোস্যাল স্টাডিজ বিভাগের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত নারীকে গণধর্ষণের পর হত্যা: নয় মাস পর ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্ত, দুই আসামি গ্রেপ্তার হরমুজে আটকা ১১ হাজারের বেশি নাবিককে উদ্ধার করবে জাতিসংঘ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী মেধা ও যোগ্যতার কঠিন পরীক্ষায় নওগাঁয় ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রম অব্যাহত হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল

সরকারি গাছ কাটার অভিযোগ, ফেরার পথে সাংবাদিককে পথরোধ ও হুমকি

মাইনুল ইসলাম

পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নর বড়ুয়াপাড়া গ্রামে কাঁচা সড়কের পাশে সরকারি গাছ অবৈধভাবে কাটার অভিযোগ উঠেছে। স্থানীয়রা এ ঘটনায় শাহাবুদ্দিন ও আবু নামের দুই ব্যক্তিকে অভিযুক্ত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৪ তারিখ রাতে বড়ুয়াপাড়া গ্রামের রাস্তার পাশের কয়েকটি সরকারি গাছ কেটে ফেলা হয়। বিষয়টি জানাজানি হলে কয়েকজন সাংবাদিক ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয়দের সঙ্গে কথা বলেন। এলাকাবাসীর দাবি, পরিদর্শনে সরকারি গাছ কাটার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।
এদিকে, ঘটনার সংবাদ সংগ্রহ শেষে ফেরার পথে এক সংবাদকর্মীকে পথরোধ করে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, আবু, শাহাবুদ্দিন, আইবুল, মনজু, জহিরুলসহ আরও কয়েকজন অজ্ঞাত ব্যক্তি ওই সাংবাদিকের পথরোধ করেন। তারা নিজেদের একটি রাজনৈতিক দলের সমর্থক পরিচয় দিয়ে সংবাদ প্রকাশ না করতে ভয়ভীতি প্রদর্শন করেন। অভিযোগ রয়েছে, তারা বলেন— “আমাদের বিষয়ে কোনো নিউজ করলে ফল ভালো হবে না।”
পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হলে পরিস্থিতি শান্ত হয় এবং সাংবাদিক নিরাপদে এলাকা ত্যাগ করেন।
ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সচেতন মহল সরকারি সম্পদ রক্ষা এবং সংবাদকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের দ্রুত ও কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।



ফেসবুক কর্নার