June 24, 2026, 2:38 pm
শিরোনাম :
রোগীদের ট্রলি সংকট, বালুর বস্তা বহনে ব্যবহৃত হচ্ছে হাসপাতালের ট্রলি খাল খননে জলাবদ্ধতা নিরসন ও কৃষি উন্নয়নের প্রত্যাশা: আমডালায় দুই মন্ত্রীর প্রকল্প পরিদর্শন নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে ধরা, কুষ্টিয়ায় আটক ৪ মেসির জন্মদিনে বিশ্বজুড়ে শুভেচ্ছার জোয়ার, হিলিতেও ভক্তদের উচ্ছ্বাস ইবির ফোকলোর অ্যান্ড সোস্যাল স্টাডিজ বিভাগের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত নারীকে গণধর্ষণের পর হত্যা: নয় মাস পর ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্ত, দুই আসামি গ্রেপ্তার হরমুজে আটকা ১১ হাজারের বেশি নাবিককে উদ্ধার করবে জাতিসংঘ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী মেধা ও যোগ্যতার কঠিন পরীক্ষায় নওগাঁয় ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রম অব্যাহত হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল

কালিগঞ্জ উপজেলা মডেল মসজিদের ইমামের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ

হাফিজুর রহমান কালীগঞ্জ সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে সদ্য নিয়োগপ্রাপ্ত ইমাম আহমদ আলীর বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও মুসল্লিদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) স্থানীয় মুসল্লিরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ইমামকে অপসারণ ও বহিষ্কারের দাবিতে লিখিত অভিযোগ দায়ের করেন। তানিয়া আক্তার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
অভিযোগকারীদের মধ্যে সাদিকুর রহমান, শফিকুল ইসলাম, আব্দুল হাকিম, রেজাউল করিম ও জামাল উদ্দিনসহ একাধিক মুসল্লি জানান, মসজিদের নির্মাণকাজ শেষে ইমাম, মুয়াজ্জিন ও খতিবসহ চারজনের নিয়োগ সম্পন্ন হয় এবং গত ৩০ জানুয়ারি জুমার নামাজের মধ্য দিয়ে মসজিদের কার্যক্রম শুরু হয়।
তাদের অভিযোগ, দায়িত্ব নেওয়ার পর থেকেই ইমাম আহমদ আলী শবে বরাত, দুরুদ শরীফ ও মিলাদ শরীফসহ কিছু ধর্মীয় আমলকে ‘বিদআত’ আখ্যা দিয়ে বক্তব্য দেন, যা মুসল্লিদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। এছাড়া তার আচরণে মসজিদে অশান্ত পরিবেশ সৃষ্টি হয়েছে বলে দাবি করা হয়।
স্থানীয়রা জানান, এ পরিস্থিতিতে অনেক মুসল্লি মসজিদে নামাজ আদায় থেকে বিরত থাকছেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় এলাকাজুড়ে উত্তেজনা তৈরি হয়েছে।
এলাকাবাসী দ্রুত তদন্তপূর্বক যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।



ফেসবুক কর্নার