June 24, 2026, 2:40 pm
শিরোনাম :
রোগীদের ট্রলি সংকট, বালুর বস্তা বহনে ব্যবহৃত হচ্ছে হাসপাতালের ট্রলি খাল খননে জলাবদ্ধতা নিরসন ও কৃষি উন্নয়নের প্রত্যাশা: আমডালায় দুই মন্ত্রীর প্রকল্প পরিদর্শন নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে ধরা, কুষ্টিয়ায় আটক ৪ মেসির জন্মদিনে বিশ্বজুড়ে শুভেচ্ছার জোয়ার, হিলিতেও ভক্তদের উচ্ছ্বাস ইবির ফোকলোর অ্যান্ড সোস্যাল স্টাডিজ বিভাগের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত নারীকে গণধর্ষণের পর হত্যা: নয় মাস পর ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্ত, দুই আসামি গ্রেপ্তার হরমুজে আটকা ১১ হাজারের বেশি নাবিককে উদ্ধার করবে জাতিসংঘ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী মেধা ও যোগ্যতার কঠিন পরীক্ষায় নওগাঁয় ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রম অব্যাহত হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশের সামনেই চা বিক্রেতাকে পিটিয়ে জখমের অভিযোগ

অভয়নগর প্রতিবেদক

সাতক্ষীরায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রকাশ্যে এক চা বিক্রেতাকে মারধরের অভিযোগ উঠেছে ওমেদার শামীম নামে এক ব্যক্তির বিরুদ্ধে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণের সামনে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীর অভিযোগ, সহকারী কমিশনার (গোপনীয় শাখা) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ অপু এবং পুলিশ সদস্যদের উপস্থিতিতেই লাঠি দিয়ে চা বিক্রেতা আসাদুজ্জামানকে মারধর করা হয়। তবে কেউ তাকে বাধা দেননি বলে অভিযোগ রয়েছে।
ভুক্তভোগী আসাদুজ্জামান জানান, অভিযুক্ত শামীম দীর্ঘদিন ধরে তার দোকান থেকে চা-সিগারেটসহ বিভিন্ন পণ্য নিতেন। কয়েক মাসের বকেয়া টাকা পরিশোধ নিয়ে বিরোধের জেরে এ ঘটনার সূত্রপাত। তিনি দাবি করেন, পরিকল্পিতভাবে মোবাইল কোর্টের উপস্থিতিকে কাজে লাগিয়ে তাকে ‘চাঁদাবাজ’ আখ্যা দিয়ে প্রকাশ্যে মারধর করা হয়েছে।
ঘটনার পর সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্টরা দ্রুত স্থান ত্যাগ করেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও স্থানীয় সচেতন মহল।
তবে সাতক্ষীরা পুলিশ লাইন–এর এসআই সুকুমার মারধরের বিষয়টি অস্বীকার করেছেন। এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের বক্তব্য পাওয়া যায়নি। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ফুটেজে অভিযুক্ত শামীমকে বলতে শোনা যায়, চা বিক্রেতা তার দিকে চোখ রাঙিয়েছিল—এ কারণেই তাকে মারধর করা হয়েছে বলে তিনি দাবি করেন।



ফেসবুক কর্নার