June 24, 2026, 2:39 pm
শিরোনাম :
রোগীদের ট্রলি সংকট, বালুর বস্তা বহনে ব্যবহৃত হচ্ছে হাসপাতালের ট্রলি খাল খননে জলাবদ্ধতা নিরসন ও কৃষি উন্নয়নের প্রত্যাশা: আমডালায় দুই মন্ত্রীর প্রকল্প পরিদর্শন নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে ধরা, কুষ্টিয়ায় আটক ৪ মেসির জন্মদিনে বিশ্বজুড়ে শুভেচ্ছার জোয়ার, হিলিতেও ভক্তদের উচ্ছ্বাস ইবির ফোকলোর অ্যান্ড সোস্যাল স্টাডিজ বিভাগের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত নারীকে গণধর্ষণের পর হত্যা: নয় মাস পর ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্ত, দুই আসামি গ্রেপ্তার হরমুজে আটকা ১১ হাজারের বেশি নাবিককে উদ্ধার করবে জাতিসংঘ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী মেধা ও যোগ্যতার কঠিন পরীক্ষায় নওগাঁয় ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রম অব্যাহত হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল

নবীনগরে নির্বাচন পরবর্তী প্রতিহিংসার শিকার সুজন

আকরাম শাহ

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের ভিটিবিশারা গ্রামে নির্বাচন পরবর্তী সহিংসতায় সুজন মিয়া নামের এক ব্যক্তি হামলার শিকার হয়েছেন। মঙ্গলবার দুপুর আনুমানিক দেড়টার সময় সুজনকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়ভাবে হামলা করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সুজন মিয়াকে দোকান থেকে তুলে নিয়ে একই গ্রামের হৃদয় মিয়া, শরিফ মিয়া, তানভীর ও নুরুন্নবীসহ কয়েকজন মিলে হামলা চালান। গুরুতর আহত সুজন মিয়াকে প্রথমে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং প্রাথমিক চিকিৎসার পর ঢাকায় রেফার করা হয়েছে।
ভুক্তভোগীর পরিবার ও স্থানীয়রা জানান, সুজন মিয়া নির্বাচনে সদ্য বহিষ্কৃত জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক ও স্বতন্ত্র এমপি পদপ্রার্থী কাজী মো. নাজমুল হোসেন তাপসের সমর্থক ছিলেন।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, অভিযোগ প্রক্রিয়াধীন রয়েছে এবং অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।



ফেসবুক কর্নার