June 24, 2026, 7:40 am
শিরোনাম :
নারীকে গণধর্ষণের পর হত্যা: নয় মাস পর ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্ত, দুই আসামি গ্রেপ্তার হরমুজে আটকা ১১ হাজারের বেশি নাবিককে উদ্ধার করবে জাতিসংঘ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী মেধা ও যোগ্যতার কঠিন পরীক্ষায় নওগাঁয় ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রম অব্যাহত হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড

দ্বিতীয় নারী কাবাডি বিশ্বকাপের ট্রফি উন্মোচন করলেন প্রধান উপদেষ্টা

Reporter Name

নিজস্ব প্রতিবেদক ঢাকা।

দ্বিতীয় নারী কাবাডি বিশ্বকাপ–২০২৫ এর অফিসিয়াল ট্রফি উন্মোচন করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রোববার (১৬ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অংশগ্রহণকারী সব দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে তিনি এই ট্রফির উন্মোচন করেন।
এই অনুষ্ঠানের মধ্য দিয়ে বহুল প্রতীক্ষিত নারী কাবাডি বিশ্বকাপের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। আগামী ১৭ থেকে ২৪ নভেম্বর ঢাকার শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে প্রথমবারের মতো বাংলাদেশে নারী কাবাডি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে।
আয়োজকরা জানান, লজিস্টিক, নিরাপত্তা ও আবাসনসহ সব প্রস্তুতি প্রায় সম্পন্ন। অনুষ্ঠানে ড.  ইউনূস টুর্নামেন্টের সফল আয়োজন ও নারীর ক্রীড়াঙ্গনে অগ্রগতির গুরুত্ব তুলে ধরেন।
এদিকে, ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেন, সরকার নারী ক্রীড়াবিদদের আরও সুযোগ সৃষ্টিতে কাজ করছে। টুর্নামেন্টে অংশ নিচ্ছে বাংলাদেশসহ ১১টি দেশ।



ফেসবুক কর্নার