August 7, 2026, 4:49 am
শিরোনাম :
সুইপার দিয়ে চলছে সরকারি অ্যাম্বুলেন্স, কোটচাঁদপুরে রোগীদের ভোগান্তি স্বামীর মৃত্যুর ৩০ মিনিট পর স্ত্রীরও মৃত্যু ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নিহত বাংলাদেশের সঙ্গে ভারত কেমন সম্পর্ক চায়, সেই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুটবলার প্রেমিকের নাম শুনেই লজ্জায় লাল নোরা ফাতেহি বিএনপির নারী এমপিকে আইনি নোটিশ দিলেন আসিফ মাহমুদ আ.লীগের কার্যক্রম নিয়ে ভারতকে কড়া বার্তা শামা ওবায়েদের ‘পুলিশকে পিটিয়ে রক্তাক্ত করেছি এ দৃশ্য কি আপনারা দেখেননি’, সমাবেশে এনসিপি নেতা রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার ৩৪৯ জন, তালিকা প্রকাশ রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার ৩৪৯ জন, তালিকা প্রকাশ

লোহাগড়ায় আ.লীগ কার্যালয়ে ছবি, পতাকা উত্তোলন

আবদুল হামিদ শেখ নড়াইল

নড়াইলের লোহাগড়া উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ–এর উপজেলা শাখা কার্যালয়ে শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা–র ছবি টাঙিয়ে জাতীয় পতাকা উত্তোলনের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার জয়পুর জামরুলতলা এলাকায় অবস্থিত দলীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
সূত্র জানায়, গভীর রাতে কে বা কারা কার্যালয়ের দেয়ালে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার কয়েকটি লিফলেট টাঙিয়ে ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন করে। বিষয়টি বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। কেউ বিষয়টিকে উসকানিমূলক বলে মন্তব্য করেছেন, আবার কেউ এটিকে রাজনৈতিক বার্তা দেওয়ার চেষ্টা হিসেবে দেখছেন।
উল্লেখ্য, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিক্ষুব্ধ ছাত্র-জনতা কার্যালয়টিতে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালায়। এরপর থেকে ভবনটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান বলেন, ঘটনাটি তার জানা ছিল না; তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।



ফেসবুক কর্নার