July 3, 2026, 5:20 am
শিরোনাম :
বিতর্কের মুখে শ্রদ্ধার ‘ঈথা’ সিনেমা! ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ তিনজন আটক নোয়াখালীতে ময়লার স্তুপে থেকে নবজাতকের মরদেহ উদ্ধার বিদেশি হস্তক্ষেপের বিরোধিতা করতে বাংলাদেশের পাশে আছে চীন : রাষ্ট্রদূত শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ না নিতে আইন করার অনুরোধ শিক্ষামন্ত্রীর চিকিৎসাসেবার মান বাড়াতে বেসরকারি হাসপাতাল-ক্লিনিককে ৫ নির্দেশনা লোডশেডিংয়ে দুর্ভোগে নোয়াখালীর এইচএসসি পরীক্ষার্থীরা হাকিমপুরে সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা ভোট দিয়ে বেহেশতে যাবেন না, বাংলাদেশকেই বেহেশত বানাব : গয়েশ্বর শিল্পী সমিতি এখন পর্যন্ত কী কাজে লেগেছে : মিষ্টি জান্নাত

কাশিয়ানীতে ইউনিয়ন সমাজকর্মীর প্রতারণার অভিযোগে বীর নিবাসের কাজ স্থগিত

অভয়নগর প্রতিবেদক

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় বীর মুক্তিযোদ্ধাদের জন্য বরাদ্দকৃত ‘বীর নিবাস’ প্রকল্পের একটি ঘরের নির্মাণকাজ স্থগিত করেছে উপজেলা প্রশাসন। ঘরটি বরাদ্দ পান উপজেলার রাতইল ইউনিয়নের দক্ষিণ চরভাটপাড়া গ্রামের বাসিন্দা মো. তবিবর রহমান। ইতোমধ্যে ঘরটির ইটের গাঁথুনির কাজ সম্পন্ন হলেও চূড়ান্ত যাচাই-বাছাই তালিকায় নাম না থাকায় উপজেলা প্রশাসন কাজ বন্ধ করে দেয়।
মুক্তিযোদ্ধা তবিবর রহমান অভিযোগ করে বলেন, যাচাই-বাছাই চলাকালে কাশিয়ানী উপজেলা সমাজসেবা কার্যালয়-এ কর্মরত ইউনিয়ন সমাজকর্মী মো. রাকিব সাক্ষী জোগাড় করে দেওয়ার কথা বলে তার কাছ থেকে নগদ ৩০ হাজার টাকা নেন। কিন্তু পরে চূড়ান্ত তালিকায় তার নাম না আসায় ঘরের কাজ বন্ধ হয়ে যায়। তিনি দাবি করেন, প্রকৃত মুক্তিযোদ্ধা হয়েও তিনি প্রতারণার শিকার হয়েছেন এবং এর বিচার চান। অভিযুক্ত সমাজকর্মী রাকিব টাকার বিষয়টি স্বীকার করলেও দায় নিতে অস্বীকৃতি জানান বলে প্রতিবেদকের কাছে অভিযোগ করেন তবিবর রহমান।
এদিকে নির্মাণকারী ঠিকাদার প্রতিষ্ঠান অথেনটিক ট্রেড লিং-এর স্বত্বাধিকারী মো. মোস্তাফিজুর রহমান জানান, নির্মাণাধীন অবস্থায় কাজ বন্ধ হয়ে যাওয়ায় তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। বিল পরিশোধও করা হয়নি বলে তিনি দাবি করেন। বিষয়টি নিয়ে উপজেলা প্রশাসনের কাছে লিখিত আবেদন করেছেন বলেও জানান তিনি।
অভিযোগের বিষয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা শেখ বজলুর রশিদ বলেন, যথাযথ তদন্ত সাপেক্ষে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



ফেসবুক কর্নার