June 8, 2026, 3:23 pm
শিরোনাম :
টাইব্রেকারের নাটকীয় জয়ে মঞ্জু স্মৃতি ফুটবলের শিরোপা সাহাপুরের আম পাড়াকে কেন্দ্র করে বিরোধে বৃদ্ধ নিহত, গ্রেপ্তার ২ প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক চুরি, নগদ অর্থ-স্বর্ণালংকার লুট ডাকাত ইয়ার আলীর ১৬৪ ধারার জবানবন্দিতে ছাত্রলীগ নেতার নাম: গ্রেপ্তার না হওয়ায় প্রশ্ন অস্ত্রসহ কুখ্যাত ছিনতাইকারী রিগান গ্রেফতার, বিরুদ্ধে ১৩ মামলা গণপিটুনিতে নিহত ১, আহত গৃহকর্তা; তদন্তে পুলিশ ধুলাবালির যন্ত্রণায় কুড়িগ্রামে সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ বিজিবির আপত্তিতে ৭২ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরাল বিএসএফ কিশোরগঞ্জে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিজারের সময় নবজাতকের মাথা কেটে যাওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

স্বামীর গো*পনাঙ্গ কেটে নিলো স্ত্রী

অভয়নগর প্রতিবেদক

পঞ্চগড় সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামে পারিবারিক কলহের জেরে এক স্ত্রী তার স্বামীর গোপনাঙ্গ কেটে নেওয়ার অভিযোগে আটক হয়েছেন। ঘটনা ঘটে রবিবার ভোর রাতে।
প্রাথমিকভাবে গুরুতর আহত অবস্থায় স্বামীকে উদ্ধার করে প্রথমে পঞ্চগড় সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল হাসপাতালে রেফার করা হয়েছে।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত স্ত্রীকে আটক করে থানায় নিয়ে আসে। এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
পুলিশ আরও জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানের জন্য তদন্ত অব্যাহত রয়েছে।



ফেসবুক কর্নার