June 24, 2026, 9:06 am
শিরোনাম :
নারীকে গণধর্ষণের পর হত্যা: নয় মাস পর ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্ত, দুই আসামি গ্রেপ্তার হরমুজে আটকা ১১ হাজারের বেশি নাবিককে উদ্ধার করবে জাতিসংঘ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী মেধা ও যোগ্যতার কঠিন পরীক্ষায় নওগাঁয় ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রম অব্যাহত হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড

”বাংলাদেশের সাথে সুসম্পর্ক চাইলে, অবিলম্বে শেখ হাসিনাকে দেশে পাঠাতে হবে’

Reporter Name

নিজস্ব প্রতিবেদক।

বাংলাদেশের সাথে সুসম্পর্ক রাখতে হলে অবিলম্বে শেখ হাসিনাকে দেশে পাঠাতে হবে বলে মন্তব্য করেছেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র আহ্বায়ক নাহিদ ইসলাম।
শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবের সামনে ‘জুলাই গণহত্যাকারীদের বিচারের রায় কার্যকর এবং দল হিসেবে আওয়ামী লীগ ও জোটসঙ্গীদের বিচারের দাবিতে’ আয়োজিত গণমিছিল শেষে অনুষ্ঠিত এক সমাবেশে এমন মন্তব্য করেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, গত ৫০ বছর ধরে ভারত বন্ধু রাষ্ট্রের নামে বাংলাদেশকে শোষণ করে গিয়েছে। তাদের প্রত্যক্ষ এবং পরোক্ষ সহায়তায় বাংলাদেশে ফ্যাসিবাদ চেপে বসেছিল। সেই ভারত সরকার শেখ হাসিনাকে আবারও তাদের দেশে জায়গা দিয়ে, বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের অব্যাহত রেখেছে। ভারত সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে, বাংলাদেশের সাথে যদি সত্যিকার অর্থে সুসম্পর্ক চান, তাহলে অবিলম্বে শেখ হাসিনাকে দেশে পাঠানোর ব্যবস্থা করুন। আমরা আশা করবো, শেখ হাসিনাকে ফেরত দিয়ে বাংলাদেশের সাথে ভারত নতুন করে সম্পর্ক স্থাপন করবে।
তিনি আরও বলেন, আদালত শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলানোর রায় দিয়েছেন। আমরা ট্রাইব্যুনালের এই রায়কে স্বাগত জানিয়েছি। কিন্তু আজকে আমরা রাজপথে নেমেছি, এই রায় যেন অবিলম্বে দ্রুততার সাথে কার্যকর করা হয়। এই রায় কার্যকরের মধ্য দিয়ে বাংলাদেশের মজলুম জনতা ইনসাফ পাবে বলেও উল্লেখ করেন তিনি।
এ সময়, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে যত ধরনের কূটনৈতিক ও রাজনৈতিক তৎপরতা প্রয়োজন, এই অন্তর্বর্তী সরকার সেই তৎপরতা শুরু করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলো নানা ধরনের তাৎপরতা শুরু করেছে উল্লেখ করে বলেন, আমরা আহ্বান জানাবো- বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করে কেউ বিচারের ব্যাপারে আপস করবেন না। তাহলে বাংলাদেশের জনগণ আপনাদেরকে কোনোদিন ক্ষমা করবে না।
সমাবেশে সুস্পষ্ট তিনটি দাবির কথাও জানান এনসিপির আহ্বায়ক। সেগুলো হলো- শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে দ্রুত রায় কার্যকর করা, দল হিসেবে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করা এবং আওয়ামী লীগের সহযোগী দলগুলোকে বিচারের আওতায় আনা।
তিনি বলেন, আমরা দেখতে পাচ্ছি জাতীয় পার্টি আওয়ামী লীগ পুনর্বাসনের পরিকল্পনা করছে। ঐকমত্য কমিশন ও নির্বাচন কমিশনের সংলাপে জাতীয় পার্টি না থাকলেও নির্বাচনে তাদের অংশগ্রহণ একটি চক্রান্ত বলে উল্লেখ করেন তিনি। সেইসাথে, এই ষড়যন্ত্রের বিরুদ্ধে এনসিপি মাঠে থাকবে বলেও হুঁশিয়ারি দেন নাহিদ।
অপরদিকে, এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন, আওয়ামী লীগ বিগত দিনে পিলখানা, শাপলা ও মোদিবিরোধী আন্দোলনে গণহত্যা চালিয়েছে। জুলাই আন্দোলনের সময় নির্বিচারে গুলি করে মানুষ মেরেছে। লাশ পুড়িয়ে ফেলেছে। আয়নাঘরে নির্যাতন করেছে। তাই তাদের বিচার করতে হবে। আমরা শেখ হাসিনার ফাঁসি কার্যকর দেখতে চাই।
এছাড়া, জাতীয় পার্টিকে দিয়ে কিছু আসন পাওয়ার চেষ্টা করছে ফ্যাসিবাদী শক্তি বলে মন্তব্য করেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। জানান, সিভিল সোসাইটির কিছু লোক আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও চৌদ্দ দল প্রসঙ্গে কথা বলছে। তারা মূলত ব্যাংক লুটেরা। এনসিপি থাকতে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি



ফেসবুক কর্নার